
২০২১ সালে অনুপম রায়ের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালে ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন অনুপম। এবার তৃতীয় বিয়ের ২ বছরের মাথায় খুশির খবর দিলেন গায়ক।
বাবা হলেন অনুপম। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিলেন গায়ক। অনুপমের ঘর আলো করে এলো পুত্র সন্তান। ফেসবুকে একটি কার্ডের মাধ্যমে গায়ক জানান, “আপনার সকল শুভেচ্ছার জন্য ধন্যবাদ।” কার্ডে বড় বড় করে লেখা, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে’।
প্রশ্মিতা সন্তানসম্ভবা খবর আগেই সামনে এসেছিল। যদিও গোটা ব্যাপার আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। তবে বাবা হওয়ার খুশিতে আর সেই খবর গোপন রাখলেন না। শেয়ার করে নিলেন অনুরাগীদের সাথে। গায়কের পোস্ট শুভেচ্ছার বন্যা।
