‘আমার আর কিছু দেওয়ার নেই…বাধ্য হয়েই…’, সিরিয়ালের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন ‘বনলতা’ নন্দিনী দত্ত

নন্দিনী দত্ত

জি-বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কনে দেখার আলো’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় এবং সোমরাজ মাইতি। এছাড়াও দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। ‘বনলতা’ চরিত্রে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী।

তবে সম্প্রতি ধারাবাহিকের স্লট পরিবর্তন হতে চলেছে আর তার মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন বনলতা চরিত্র সৃষ্টিকারী নন্দিনী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন তিনি ধারাবাহিক ছাড়ছেন। তবে আচমকাই মাঝপথে ধারাবাহিক থেকে সরে আসায় কারণ কি?

অনেকেই মনে করছেন দুই অভিনেত্রী অর্থাৎ সাইনা আর নন্দিনীকে নিয়ে অনুরাগীদের রেষারেষি, কটাক্ষের জন্যই কি এই মত? অনেকের মতে ব্যক্তিগত আক্রমণের কারনেই হয়তো নন্দিনী এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানিয়েছেন, “এক বছর ধরে ধারাবাহিকটায় অভিনয় করছি। তাই ভাবলাম আমার চরিত্রটায় আর কিছু দেওয়ার নেই। এবার অন্যভাবে নিজেকে এক্সপ্লোর করতে চাই। কোনও ব্যক্তিগত কারণ নেই।” সূত্রের খবর অনুযায়ী,  বনলতার চরিত্রে আসতে পারে নতুন নায়িকা, যদিও এখনো কোন কিছুই চূড়ান্ত হয়নি।