শারীরিক কষ্টের মাঝেও মুখে চওড়া হাসি! মেয়ে প্রেরণাকে নিয়ে বড় সুখবর দিলেন মা এষা ভট্টাচার্য

প্রেরণা ভট্টাচার্য

গত দুই মাস ধরে ক্যানসারের সাথে লড়াই করে সম্প্রতি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী এষা ভট্টাচার্য। দ্বিতীয়বার ক্যানসার ধরা পড়তেই মায়ের শারীরিক জটিলতা, অস্ত্রোপচার সবটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মেয়ে প্রেরণা ভট্টাচার্য। অসুস্থতার চিকিৎসার খাতিরে ইদানীং হাসপাতাল ও বাড়ির চৌকাঠের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে এষা ভট্টাচার্যর দৈনন্দিন জীবন।

সম্প্রতি মেয়ে প্রেরণা ভট্টাচার্যের ব্লগ ভিডিওর মাধ্যমে আবারও ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। মারণ রোগের সাথে এত বড় লড়াইয়ের মাঝেও তাঁর মুখে বিষাদের বদলে দেখা গিয়েছে অমলিন হাসি। হাসিমুখেই দর্শকদের উদ্দেশে তিনি জানতে চান, “আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন।” নিজের বর্তমান পরিস্থিতির কথা ভাগ করে নিয়ে তিনি জানান, “এখন তো হাসপাতাল আর বাড়ি এই দুটো জায়গা করতে করতেই দিনগুলো কেটে যাচ্ছে।”

কঠিন সময়ের মাঝেও মেয়ের সাফল্যে খুব খুশি মা এষা। আর সেই সুখবর দিলেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হয়ত জানেন ব্লগিংয়ের পাশাপাশি নেল আর্টস এর দোকানও রয়েছে প্রেরণার। সম্প্রতি নিজের জুয়েলারি ও নেল আর্টস এর উপর নতুন প্রদর্শনী আয়োজন করেছেন প্রেরণা। প্রথম প্রদর্শনীতেই ব্যাপক সাফল্য পেয়ে এবার দ্বিতীয় প্রদর্শনী আয়োজনের পরিকল্পনাও করছেন অভিনেত্রী।

চিকিৎসকের পরামর্শে চলতি বছরের দুর্গাপুজোয় বাইরে বেরোনো সম্ভব হবে না তাঁর। কিন্তু তাতেও মন খারাপ করে বসে নেই অভিনেত্রী। বরং আগামী বছর পুরোপুরি সুস্থ হয়ে আবার পুজোর আনন্দে সামিল হওয়ার আশা নিয়েই এগিয়ে চলেছেন তিনি। এষার এই মনের জোর দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরাও। কঠিন সময়ের মধ্যেও তাঁর মুখের হাসি যেন একটাই বার্তা দিচ্ছে—লড়াই যত কঠিনই হোক, আশা হারালে চলবে না। সহকর্মী ও অনুরাগীরা অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।

Previous article৩০০+ জন্মদিনের শুভেচ্ছা ক্যাপশন ও স্টাইলিশ বাংলা ক্যাপশন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।