লাল ফ্রক পরা ছোট্ট খুদে আজ টলিউডের পর্দা কাঁপাচ্ছে! চিনতে পারলেন কে এই অভিনেত্রী?

সৃজা দত্ত

লাল ফ্রক পরা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? টলিউডে এই নায়িকাকে এক ঝলকে দেখে চেনা সত্যিই ভীষণ মুশকিল। সম্প্রতি মায়ের জন্মদিন উপলক্ষ্যে অভিনেত্রী মায়ের সাথে এই ছবিটি পোস্ট করেন। তবে কেবল এই ছবিটি নয়, পাশাপাশি মায়ের সঙ্গে তাঁর বর্তমানের বেশ কিছু ছবি ভাগ করে নেন। অভিনেত্রীর মা একজন সঙ্গীত শিল্পী। মায়ের সঙ্গীতানুষ্ঠানের ছবি ও ক্যাসেটের ছবিও ভাগ করে নেন নায়িকা।

প্রথম ছবিতেই দেবের নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন। শুধু কী তাই? ইতিমধ্যেই দেবের বিপরীতে ‘বাঘাযতীন’ ছবিতে কাজ করেছিলেন নায়িকা। বর্তমানে তাঁর কাজ বাংলাদেশেও মুক্তি পেয়েছে। এবার আন্দাজ করতে পারলেন, কে ইনি?

ছোট্ট খুদে আর কেউ নন, অভিনেত্রী সৃজা দত্ত। টলিপাড়ায় দেবের বিপরীতে কাজ করার পর সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’তে কাজ করেন সৃজা। সেখানে সৃজা ছাড়াও ছিলেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক। তাছাড়াও হইচইতে সুরঙ্গনা বন্দোপাধ্যায়ের সঙ্গে ‘নিশির ডাক’ সিরিজে দেখা গিয়েছিল। আর এবার নায়িকা পা দিলেন ঢালিউডে। বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সৃজার ‘তাজমহল’।

সৃজা দত্ত

 

View this post on Instagram

 

A post shared by SREEJA. (@sreeja.dutta)

Previous article70+ সুন্দর পাখি নিয়ে ক্যাপশন । Beautiful Bird Caption
Next article40 টি সেরা নিরাপত্তা নিয়ে উক্তি । Safety Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।