৩২ বছর বয়সেই স্বপ্নপূরণ করলেন মিমি দত্ত! বড় খুশির খবর দিলেন অভিনেত্রী

মিমি দত্ত

বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মিমি দত্ত। ২০২১ সালে অভিনেতা ওম সাহানির সঙ্গে সাত পাকে বাঁধা পরেন অভিনেত্রী। একটা সময় ছোটপর্দায় চুটিয়ে কাজ করলেও বিয়ের পর থেকে সেভাবে পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তবে সম্প্রতি বিরাট বড় সুখবর দিলেন অভিনেত্রী। স্বপ্ন পূরণ করলেন মিমি। আচমকা কি স্বপ্নপূরণ করলেন অভিনেত্রী? অল্প কিছুক্ষনের জন্য হলেও স্বপ্নের মানুষটাকে ছুঁয়েছেন মিমি।

৫ অগস্ট ৫২ বছর বয়সে পদার্পণ করলেন বলিউড অভিনেত্রী কাজল। অনেক পুরুষের জীবনেরই ‘ড্রিম গার্ল’ তিনি। তবে বহু নারীরও তিনি স্বপ্নের নায়িকা। ঠিক তেমনই মিমিও ‘বিগ ফ্যান’ কাজলের। গত মার্চ মাসে কলকাতায় একটি অনুষ্ঠানে কাজলের সঙ্গে দেখা করার সুযোগ পান মিমি। সেখানে কাজলকে একটি লাল গোলাপ উপহার দেন এবং হাঁটু মুড়ে বসে তাঁর প্রতি ভালোবাসা জানান।

কালো শাড়ি পরে কাজল। তাঁর সামনে হাঁটু মুড়ে বসে আছেন মিমি। সেই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রেখেছেন তিনি। কাজলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে মিমি লেখেন,

‘পর্দায় আপনাকে দেখে বড় হতে পেরে আমি ভীষণ ভাগ্যবান। আপনি ছিলেন আমার বেড়ে ওঠার এক স্বপ্ন। আমি আপনাকে দেখেছি, আপনার প্রশংসা করেছি এবং অজান্তেই আপনার কিছু অংশ আমার নিজের যাত্রা পথে বয়ে নিয়েছি। আপনার সঙ্গে দেখা হওয়াটাও যেন ছিল একটা স্বপ্ন পূরণ। যেন জীবন কানে কানে বলছে, বিশ্বাস রাখলে সব কিছুই সম্ভব। আমার মতো একটি ছোট্ট মেয়েকে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ, আজও আপনাকে একই ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে দেখি। শুভ জন্মদিন কাজল। চিরকাল আপনাকে ভালোবাসব।’

কাজলের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তকে মিমি তাঁর জীবনের এক অনবদ্য অনুভূতি হিসেবে উল্লেখ করেছেন। ছোট থেকে কাজলের অভিনয় দেখেই বড় হয়েছেন মিমি। যে কারণে নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করেন তিনি।

মিমি দত্ত

 

View this post on Instagram

 

A post shared by Mimi Dutta (@duttamimi007)

Previous article70+ ব্যস্ততা নিয়ে উক্তি অনুপ্রেরণামূলক বার্তা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।