অসুস্থ মিঠুন চক্রবর্তী! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা, কি জানালেন চিকিৎসক?

মিঠুন চক্রবর্তী

অসুস্থ মিঠুন চক্রবর্তী। দু’দিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে দক্ষিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা। গতকাল অভিনেতার ডান হাতে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগেও নাকি একবার ডান হাতে অপারেশন হয়েছিল বলে সূত্রের খবর।

অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। একটি অভিজ্ঞ মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থার ওপর প্রতিনিয়ত কড়া নজর রাখছেন। ঠিক কী কারণে তাঁর হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অভিনেতার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। অভিনেতার শারীরিক অবস্থার সরাসরি খোঁজ নিতে এদিন বেলা সাড়ে এগারোটার পর হাসপাতালে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ শনিবার হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন মহাগুরু।

এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে প্রতিবারই নিজের অদম্য মনের জোরে আর অগুনতি ভক্তের ভালোবাসায় সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছেন।

আপাতত আপামর বাঙালির একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। রাজনীতির মঞ্চ হোক বা সিনেমার পর্দা, সব জায়গাতেই তাঁর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান কি না, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

মিঠুন চক্রবর্তী