টেলিপাড়ায় মেগা ধারাবাহিকের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত, তা ফের একবার প্রমাণ হলো। বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, আচমকাই তিন মাস হতে না হতেই সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই স্টার জলসার পর্দায় আত্মপ্রকাশ ঘটাতে চলেছে বহু প্রতীক্ষিত মেগা রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। নতুন এই বড় শো-এর জন্য প্রাইম টাইম স্লট ফাঁকা করতেই কোপ পড়েছে চলতি ধারাবাহিকের ওপর।
এর আগেই খবর এসেছিল বিগ বসের জেরে ‘কম্পাস’ ধারাবাহিকটি বন্ধ হচ্ছে এবং টিম ইতিমধ্যেই শেষ দিনের শ্যুটিং সম্পন্ন করেছে। তবে শুধু ‘কম্পাস’-ই নয়, বিগ বসের আগমনে বলি হতে হলো ‘বাবলি সুন্দরী’-কেও। চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে মাত্র ৩ মাসের মাথাতেই ইতি টানতে চলেছে স্টার জলসার অন্যতম নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’।
চলতি বছরের ২০শে মে বড় ধামাকা নিয়ে শুরু হয়েছিল ‘বাবলি সুন্দরী’। সৌন্দর্য ও রূপের চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এক অন্যরকম গল্পের টানাপোড়েন ফুটিয়ে তোলা হচ্ছিল এই মেগায়। ধারাবাহিকে মূল লিড চরিত্রে দেখা যাচ্ছিল জনপ্রিয় অভিনেতা হানি বাফনা (বিনায়ক) এবং নবাগতা স্নেহা গুরিয়া (বাবলি)-কে। শুরুতেই স্লটহারা হতে হয় বাবলি সুন্দরীকে। সোজা রাত ১১টার স্লটে পাঠানো হয়েছিল এই মেগাকে। এবার পাকাপাকিভাবে শেষ হচ্ছে সফর। মন খারাপ গোটা টিমের।

৩১-এ অগস্ট থেকে স্টার জলসার বদলে যাওয়া সূচী-
লক্ষ্মী ঝাঁপি- ৫টা
শুধু তোমারই জন্য- ৫.৩০টা (কম্পাসের স্লটে)
ও মোর দরদিয়া- ৬.০০টা
তিলোত্তমা- ৬.৩০টা
কুমকুম- ৭.০০টা
প্রতিজ্ঞা- ৭.৩০ (ঘূর্ণির স্লটে)টা
পরশুরাম- ৮টা
প্রফেসর বিদ্যা ব্যানার্জি- ৮.৩০ টা
গঙ্গা- ৯টা
বিগ বস বাংলা- ৯.৩০ থেকে ১০.৩০টা
সংসার সংকীর্তণ- ১০.৩০টা
