ভয়ঙ্কর দুর্ঘটনা! আচমকাই মাথার ওপর ভেঙে পড়ল সিলিং, কেমন আছেন এখন জনপ্রিয় টেলিভিশনের বাঙালি অভিনেত্রী

অভিনেত্রী টিনা দত্ত

নিজের অর্জিত অর্থ দিয়ে নিজের স্বপ্নপূরণ। বানিয়েছিলেন স্বপ্নের ফ্ল্যাট কিন্তু সেই ফ্ল্যাটেই ঘটে গেল এক ভয়ংকর দুর্ঘটনা। আচমকাই মাথায় ভেঙে পড়ে সিলিং । যা কল্পনা করতে পারেননি তিনি নিজেই। ঠিক কি ঘটেছে?

জনপ্রিয় হিন্দি টেলিভিশনের অভিনেত্রী টিনা দত্ত। ক্যারিয়ারের শুরুতে বাংলা ছবিতে কজা করলেও পরবর্তীকালে তিনি মুম্বাইকে নিজের কর্মজীবন হিসাবে গ্রহণ করে নেন। ‘উত্তরণ’ সিরিয়ালের হাত ধরেই হিন্দি টেলিভিশনের জনপ্রিয়তা পান। এরপর একের পর ধারাবাহিকে এমনকি বিগ বস হাউজে দেখা যায় তাকে।

বাঙালি অভিনেত্রী টিনা দত্তের সাথেই হয়ে গেল এক ভয়ংকর দুর্ঘটনা।  মাথার ওপর ভেঙে পড়ল সিলিং কেমন আছেন টিনা? বহু কষ্টের পর মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট কেনেন অভিনেত্রী। পুজোর সময় কলকাতায় এসেছিলেন তিনি। এরপর মুম্বাই ফিরে নিজের ফ্ল্যাটে গিয়ে দেখেন মেঝেতে পাতা দামি কার্পেটে উপর ভাঙা কিছুর একটা টুকরো পড়ে রয়েছে।  কিন্তু ঘর বন্ধ তবুও এগুলো কোথা থেকে এলো? কৌতূহল বশতই জানলার দিকে একটু এগিয়ে যান আর তারপর বিপত্তি। ওপর থেকে ফলস সিলিংয়ের আরও কিছুটা অংশ সজোরে ভেঙে পড়ে তাঁর মাথায়, ঘাড়ে আর কাঁধে।

আচমকাই ভয়ে পেয়ে যান টিনা। মাথা, ঘাড় ও কাঁধে বেশ ভালোই চোট পেয়েছেন। অনুরাগীরা চিন্তায় থাকায় নিজেই পোস্ট করে সবটা বলেন।  এত শখ করে সাজানো নতুন বাড়ির ছাদ এরকম হবে কল্পনা করতে পারেননি তিনি।