মাত্র ২ বছরেই ভেঙে যায় সংসার! বিয়ের পর স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন, দুধের সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আসতে বাধ্য হন স্বস্তিকা! ২৫ বছর পরেও কেন এখনও শাঁখা-সিঁদুর পড়েন অভিনেত্রী? সামনে এলো স্বস্তিকার জীবনের গোপন সত্যি

স্বস্তিকা মুখোপাধ্যা

শিল্পীদের বাইরে থেকে জীবন চাকচিক্য মনে হলে তাদের জীবনে অনেক যন্ত্রণা থাকে। বাংলা চলচ্চিত্রের এরকমই একজন অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কর্মজীবনে সফল নারী হলেও একসময় তার ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছিল। বর্তমানে সিঙ্গেল মাদার তিনি। মেয়ে অন্বেষাকে নিয়ে তার জীবন। মাত্র ১৮ বছরে বিয়ে করেছিলেন স্বস্তিকা কিন্তু টেকেনি সেই বিয়ে। স্বামীর সংসার ত্যাগ করে মেয়েকে নিয়ে একাই থাকেন অভিনেত্রী।

বিয়ে ভেঙে গেলেও স্বস্তিকা কেন মাঝেমধ্যে আজও সিঁদুর পড়েন? অভিনেত্রীর কি ডিভোর্স হয়নি? এমন প্রশ্ন জাগে অনুরাগীদের মনে। এত বছর পর সামনে এলো আসল সত্যি।

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন তিনি।   মা-বাবার পছন্দের ছেলের গলাতেই মালা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুবছরের মধ্যেই তাঁদের বিবাহিত জীবনে চিড় ধরে। শোনা যায়,  প্রমিত তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনটাই অভিযোগ এনেছিলেন স্বস্তিকা। যদিও পরে সেই অভিযোগ নিজেই তুলে নিয়েছিলেন অভিনেত্রী।

সেই সময় নায়িকা জানিয়েছিলেন, তখন তিনি খুব ছোট ছিলেন তাই আশেপাশে মানুষ যা বলতেন তিনি সেই অনুযায়ী চলতেন। বয়স বাড়ার সাথে তিনি উপলব্ধি করেন ব্যক্তিগত বিষয়টি এইভাবে ছুটে বেরিয়ে লাভ নেই। তাই অভিযোগ তুলে নিজের জীবনে এগিয়ে চলেন।

প্রসঙ্গত, আইনি জটিলতার জন্য সেইসময় বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়নি। ডিভোর্স সম্পূর্ণ না হওয়ার কারণে তিনি আইনত প্রমিত সেনের স্ত্রী। সেই কারণেই স্বস্তিকাকে মাঝেমধ্যে শাখা-সিঁদুর পড়তে দেখা যায়। এই প্রসঙ্গে একাধিক বার তাকে প্রশ্ন করা হলে তিনি নিজের বক্তব্যে স্থির ছিলেন।