বড় সুখবর! বিয়ের ৫ বছর পর খুশির খবর জানালেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে গান গাওয়ার মাধ্যমেই সঙ্গীত জগতে আলাদা নিজের জায়গা তৈরি করেন গায়িকা ইমম চক্রবর্তী। এই গানের জনই তার থলতে উঠেছিল জাতীয় পুরস্কার। এই গানের হাত ধরেই ইমন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

এরপর একের পর এক বাংলা গানে সুর দিয়ে সঙ্গীত জগতে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। পরবর্তীকালে বিয়ে করেন অভিনেত্রী। ৫ বছরের সুখের সংসার তার। সংসার এবং কর্মজীবন সমানতালে চালাচ্ছেন ইমন। খুলেছেন নিজের একটা গানের স্কুলও।

তবে এবার বড় খুশির খবর জানালেন গায়িকা। গত ১০ বছরে ইমনকে সকলে চিনেছে সংগীতশিল্পী হিসেবে। তবে এবার একেবারেই নতুনভাবে চিনবে দর্শক।  শিবপ্রসাদ নন্দিতার হাত ধরেই এবার জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ইমন। ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে দেখা যাবে ইমনকে।

ইমন ছবি পোস্ট করে লেখেন, , ‘উইন্ডোজ প্রডাকশন হাউসের হাত ধরে অনেক ‘প্রথম’ আমার জীবনে এসেছে। এবার আরো একবার ‘প্রথমবার’- এর জন্য নতুন ভূমিকায় থাকব সুমন ঘোষ পরিচালিত ফ্যামিলিওয়ালাতে। মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর, সঙ্গে থাকুন।’

বড়দিনে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে রাজ বন্দ্যোপাধ্যায় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এই রাজ ফ্যামিলিওয়ালা নামের এক কোম্পানিতে কাজ করে যাদের কাজ যে মানুষ নিজের জীবনে ভীষণ একা তাদের সঙ্গে সময় কাটানো। রাজ বন্দ্যোপাধ্যায়ের  স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী।