শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর অসুখ! জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর। জটিল অসুখে আক্রান্ত ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। বিগত প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন অভিনেত্রী। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা করানো হলেই জানা যায় অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর রোগ।

মায়ানগরীর সিনেপাড়ার একের পর এক সেলিব্রিটির শরীরে ডেঙ্গুর থাবা। বর্ষাকাল এলেই ডেঙ্গির প্রকোপ বেড়ে যায়। এর আগে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এবার সেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী পুনম ধিলোঁ। বর্তমানে মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী।

পুনমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কিংবা পরিবারের তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও, আপাতত আশঙ্কার কোনো কারণ নেই বলেই জানা গিয়েছে। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অগণিত অনুরাগী।

পুনম ধিলোঁ

Previous article100+ সেরা শিশু নিয়ে উক্তি । Children Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।