‘স্বামীকে ব্যবহার করে ছেড়ে দিয়েছি… মরতে চেয়েছিলাম… আমাদের ডিভোর্সের কারন একটাই…’, স্বামী সুবানের সঙ্গে বিচ্ছেদের কারন ফাঁস করলেন ‘কৃষ্ণকলি’ খ্যাত তিয়াশা লেপচা

তিয়াশা লেপচা

কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা হয়ে দর্শকের দরবারে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী তিয়াশা লেপচা। স্বামীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসার পর বিবাহবিচ্ছেদ হয় তিয়াশার। এই নিয়ে অনেকেই খোঁচা দেন অভিনেত্রীকে। অভিযোগ উঠেছিল এমনই যে জনপ্রিয়তা পেয়েই স্বামীকে ছেড়ে দিলেন তিনি! এতদিন চুপ থাকলেও এবার তিনি উত্তর দিয়েছেন।

সম্প্রতি নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য জানান অভিনেত্রী। তিয়াশা বলেন, “স্বামীর হাত ধরেই এখানে আসা। লাইটস ক্যমেরার কাজ ওর জন্যই জেনেছি। তাঁর জন্য ওকে অশেষ ধন্যবাদ। কিন্তু, যেটা না বললেই নয় যে আমি নাকি ওকে ছেড়ে দিয়েছি। আমি কে? ছাড়া ধরার ব্যাপারে? ডিভোর্স কখন হয় বলুন তো? যখন দুটো মানুষের সম্মতি থাকে? আমি ওকে ছেড়ে চলে গিয়েছি এটা কে বলল আপনাদের?”

শোনা যায়, প্রথম দিকে সবটা ঠিক থাকলেও যত দিন যায় ততই তিক্ত হতে থাকে সুবান ও তিয়াসার সম্পর্ক। সন্দেহ, অবিশ্বাস সর্বোপরি ইগো এসে ঘিরে ধরে তাঁদের। যার পরিণতি এই বিচ্ছেদ। কেন মেয়েদের এত দোষারোপ করা হয়। সবাই কি সবটা জানে? তাই নিজেদের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার সকলের আছে। আমার খুব খারাপ লাগত জানেন। অনেক কাঁদতাম, খেতাম না! মরে যেতে ইচ্ছে হত। মনে হত কেন আমাকে এভাবে বলছে? তবে পরে অনেক ভেবেছি। কাদের জন্য এত কষ্ট পাব? তাঁরা তো আমায় খেতেও দেবেন না, আর পাশেও থাকবেন না।”

তিয়াশার কথায়, “যেখানেই যাই, সেখানেই দেখি মেয়েদের দোষ দেওয়া হচ্ছে। এটা কেন? আমরা যতই 5G ব্যবহার করি না কেন, আমাদের মানসিকতা আজও 2G এর মত। এখন মেয়েরা অনেক স্টেবেল! তাঁরা প্রত্যেকে কাজ করে, উপার্জন করে। এসব ভাববেন না। মন পাল্টান। আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি, এটায় আপত্তি রয়েছে।”

অভিনেত্রী মন্তব্য করেন মানুষের মানষিকতাটা যদি একটু ভালো হতো…কারন মানুষের এই ধরণের নোংরা মন্তব্যে অনেক দুর্বল মেয়ে নিজেদের ক্ষতি করে ফেলতে পারে বলে মত প্রকাশ করেন কৃষ্ণকলির শ্যামা। সুবানের সঙ্গে বিচ্ছেদের পর এই মুহুর্তে সোহেলের সঙ্গে প্রেম করছেন তিয়াশা।