‘সায়কের সাথে ঝগড়ার…১৪ ঘণ্টার মারাত্মক চাপ…আমি ভয় পাই…’! সায়কের সাথে দূরত্ব নিয়ে মুখ খুললেন অভিনেতা রিয়াজ লস্কর

অভিনেতা রিয়াজ লস্কর
একসময় অভিনেতা সায়ক চক্রবর্তী এবং রিয়াজ লস্কর বন্ধুত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হত। তাদের সবসময় একসাথে ভ্লগে দেখা যেত তবে আজকাল সায়ক আর রিয়াজকে যেন একসাথে দেখাই যায়না। দুজনের মুখে কারো নাম শোনাই যায় না। তাহলে কি সায়ক আর রিয়াজের বন্ধুত্বে ফাটল ধরেছে? নাকি সায়ককে নিয়ে বিতর্ক দূরত্ব তৈরি করেছে?
এরকম প্রশ্নই জানতে কৌতূহল থাকেন তাদের অনুরাগীরা। বর্তমানে সায়ক আর রিয়াজের বন্ধুত্ব নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়কের সাথে দূরত্ব নিয়েই মুখ খুললেন পরিণীতা ধারাবাহিকের মল্লার অর্থাৎ অভিনেতা রিয়াজ লস্কর।
সায়কের প্রসঙ্গে রিয়াজ জানান,  “সায়কের সাথে ঝগড়ার খবর একদমই রটনা ও গুজব। সায়ক ভীষণ ব্যস্ত আর আমিও সিরিয়াল নিয়ে ব্যস্ত, তাই দু’মাসে হয়তো একবার দেখা হয়।” তবে রিয়াজের কথা মানতে নরাজ নেটিজেন। কোথাও কি মান-অভিমান রয়েছে তাদের মধ্যে? অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা রয়েই যায়।
এদিন সাক্ষাৎকারে রিয়াজকে প্রশ্ন করা হয়, তাকে নায়কের চরিত্রে দেখা যায়না কেন? উত্তরে অভিনেতা বলেন, “মেন ক্যারেক্টারের দিনে যে ১৪ ঘণ্টার মারাত্মক চাপ থাকে, সেটা আমি নিতে ভয় পাই। আমার নিজের জন্য কিছুটা সময় লাগে, তাই একটি প্রজেক্টে মন দিয়ে কাজ করাই আমার চয়েস।”
ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল নিয়ে রিয়াজ জানান, “আমাকে সেভাবে কঠিন স্ট্রাগল করতে হয়নি, তবে আমি অনেককে এখানে কষ্ট করতে দেখেছি। হয়তো সোশ্যাল মিডিয়ায় আমার ভ্লগিং আর ছবি দেখেই নির্মাতারা আমার সাথে যোগাযোগ করেছিলেন, যেটা আমার জন্য একটা বড় সুবিধা ছিল।”
সূত্রঃ binodonxp . news