‘১৫ বছর বিয়ের পরেও… ওর সাথে সম্পর্কটা… ওকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে…’, বৈবাহিক জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা দেবরাজ মুখার্জি

দেবরাজ মুখার্জি

টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা দেবরাজ মুখার্জি। বরাবরই ভিলেন চরিত্রে দর্শকের ভালবাসা পেয়ে এসেছেন অভিনেতা। অভিনয় জীবনে সফলতা পেলেও সম্প্রতি বৈবাহিক জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা। তবে স্ত্রী পাঞ্চালী মুখার্জি’র সঙ্গে অভিনেতার দাম্পত্য জীবন সুখের নয়? প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবন দেবরাজ- পাঞ্চালীর। এত বছর একসঙ্গে সংসার করার পরেও নাকি পাঞ্চালীকে শুধু নিজের স্ত্রী হিসেবেই মেনে নেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবরাজ বলেন, এত বছর পরেও তিনি পাঞ্চালীকে শুধুমাত্র স্ত্রী হিসেবে দেখেন না, বরং প্রেমিকা ও সবচেয়ে কাছের বন্ধু হিসেবেই দেখেন। তাঁদের সম্পর্কে অযথা সন্দেহ, নিয়ন্ত্রণ বা জবাবদিহির জায়গা নেই। পারস্পরিক বিশ্বাস এবং স্বাধীনতাই তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।

পাঞ্চালীও জানিয়েছেন, অভিনয় জগতের ব্যস্ততা সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা রয়েছে। তাই কাজের চাপে স্বামীকে কখনও অযথা প্রশ্ন বা চাপ দেন না। তাঁদের মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বন্ধুত্ব এবং একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা অত্যন্ত জরুরি।

সাক্ষাৎকারে বর্তমান সময়ে বেড়ে চলা বিবাহবিচ্ছেদের প্রসঙ্গও উঠে আসে। এই বিষয়ে দেবরাজের মত, কোনও নির্দিষ্ট পেশাকে দায়ী করা ঠিক নয়। মানুষ ভালো থাকার জন্যই সম্পর্ক তৈরি করে। যখন সেই ভালো থাকা আর সম্ভব হয় না, তখন অনেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মতে, বন্ধুত্বের ভিত মজবুত হলে সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়।