ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে জয়জিৎ! আচমকাই বড়সড় বিপদের মুখে অভিনেতা, ঠিক কি ঘটেছিল?

জয়জিৎ ব্যানার্জি

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে জয়জিৎ ব্যানার্জি। বুধবার, ২০ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে টালিগঞ্জ করুণাময়ী বীজ থেকে নামার সময় ঘটে এই অঘটন। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন অভিনেতা। এখন কেমন আছেন অভিনেতা? কোথায় চোট লেগেছে তার? কীভাবে ঘটল এই ঘটনা? সবটাই জানালেন অভিনেতা নিজেই।

আজকাল ডট ইনকে জয়জিৎ জানান, “আমি করুণাময়ী ব্রিজ থেকে নেমে হরিদেবপুরের দিকে যাচ্ছিলাম, বাড়ির দিকে। তখন দুরন্ত গতিতে একটি লরি ছুটে আসে। বেপরোয়া ভাবে আমার গাড়ির ডান দিকটা ঘষে দিয়ে বেরিয়ে যায়। ঘটনাটা ঘটার পরই আমি সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানায় যাই। কিন্তু তাঁরা খুব একটা গা করেন না বিষয়টায়।”

জয়জিৎ বলেন, “আমার লাগেনি। আমি যদি গাড়ির পিছনে থাকতাম তাহলে আহত হতাম। লরি চালাচ্ছিলেন যিনি, মনে হয় না খুব একটা প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন তিনি। তিনি যদি এভাবেই গাড়ি চালাতে থাকেন, যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” অভিনেতা জানান আহত না হলেও, মেন্টাল শক হয়েছিল। তবে এখন সেটা তিনি সামলে উঠেছেন।

এদিন গোটা ঘটনা প্রসঙ্গে জয়জিৎ বলেন, “আমি যদি মরে যেতাম, তখন হুলস্থূল পড়ে যেত। ধরপাকড় চলত। কিন্তু ছোট থেকে তো শেখানো হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঘটনা ঘটার আগে কেন সেটাকে থামানো হবে না? পদক্ষেপ করবে না? আমার প্রশ্ন সেটাই।”

সমাজমাধ্যমে কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে একটি পোস্টও করেন জয়জিৎ। তিনি আশাবাদী ছিলেন কোনও সিসিটিভি ফুটেজ দেখে সেই লরিটিকে চিহ্নিত করা যাবে। কিন্তু সেটা সম্ভব হয়নি বলে আশাহত হয়েছেন জয়জিৎ। তৎপর থাকলে হয়তো লরি চালককে ধরা সম্ভব হত বলেই মনে করেছেন তিনি।

Previous article60+ সৈনিক বা যোদ্ধা নিয়ে উক্তি । Soldier or Warrior Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।