আচমকাই বড় দুঃসংবাদ! নন্দিনীর পর এবার কনে দেখা আলো ছাড়তে চলেছেন আরও এক অভিনেতা

কনে দেখা আলো

জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিক নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। কিছুদিন আগেই বনলতা-র চরিত্রে অভিনীত নন্দিনী দত্ত ধারাবাহিক ছেড়েছেন। তবে নাকি ধারাবাহিকের আরও একটি গুরুত্বপুর্ন চরিত্র বাদ পড়তে চলেছে। নন্দিনীর পর এবার কনে দেখা আলো ছাড়ার পালা ‘সুদেব’ ওরফে মৈনাকের?

সম্প্রতি মৈনাক ঢোলের একটি পোস্ট নিয়েও জল্পনা উঠেছে তুঙ্গে। আচমকাই ফেসবুকে মৈনাক লেখেন, ‘আমি আমার কাজ করেছি, বাকিটা আমার হাতে ছিল না’। মৈনাকের এই পোস্টই জল্পনা কিছুটা উসকে দেয়।

অবশেষে মৈনাক জানান, ‘আমি ব্যক্তিগত কারণে ওই পোস্টটা করেছি। আমার কনে দেখা আলো ছাড়ার কোনও প্ল্যানিং নেই।’ মৈনাক নিজের বক্তব্যে আরও যোগ করেন, ‘নন্দিনী ছেড়েছে, সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা সকলে সেটাকে সম্মান করি। ওর জায়গায় যে আসছে (সৌমিলি) সে আরও বেটার করবে কাজটা এটা আমাদের আশা। সৌমিলির সঙ্গে আমি আগে কখনও কাজ করিনি। উত্তেজিত পুরো বিষয়টা নিয়ে’।

প্রসঙ্গত, প্রথমে দুটো জুটি হিসেবে কনে দেখা আলো শুরু হলেও, পরবর্তীতে লাজু আর অনুভব দর্শক মনে এতটাই জায়গা করে নেয় যে, তাঁদের উপরেই ফোকাস করা হয়। বনলতা ও সুবেদ দুটি চরিত্রকেই নেতিবাচক হিসেবে দেখানো হতে থাকে। খবর, বিগত কয়েকমাসে বনলতা অর্থাৎ নন্দিনী দত্তের সঙ্গেও ভুল বোঝাবুঝি তৈরি হয় সাইনা-সোমরাজের। আপাতত সুদেব কনে দেখা আলো ছাড়ার জল্পনা তুঙ্গে।

কনে দেখা আলো

Previous article100 টি সেরা পরীক্ষা নিয়ে উক্তি । Examination Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।