চিরদিনই’র পর ফের কপাল পুড়ল আরও এক মেগার! মাত্র চারমাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক, চ্যানেলের সিদ্ধান্তে অবাক দর্শক

শুধু তোমারই জন্য

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে যা চার মাসও হয়নি টিভির পর্দায় শুরু হয়েছে, চ্যানেলের এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হচ্ছেন দর্শক।

শুরুতে ধারাবাহিকটি দর্শকের পছন্দের হলেও বেশ কয়েক মাস যাবদ টিআরপিতে রেটিং তলানিতে। যার জেরেই কোপ পরেছে ধারাবাহিকের উপর।

২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের শুটিং। ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সম্প্রচার। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, চার মাস কাটতে না কাটতেই নাকি শেষ হতে চলেছে এই কাহিনি। চ্যানেলের সিদ্ধান্তে অবাক অনুরাগীদের একাংশ।

এই ধারাবাহিকের মাধ্যমে অনেক দিন পরে ছোটপর্দায় দেখা যায় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। শুভ্রজিৎ মিত্রের সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে তাঁকে। এত কম দিনেই শেষ করে দেওয়া হবে ধারাবাহিক? শোনা যাচ্ছে, টিআরপি কম থাকায় নাকি কাহিনিটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এমনকি শোনা যায়, দু’দিন আগে শেষ দিনের শুটিংও নাকি হয়ে গিয়েছে।

অন্যদিকে পরিচালক অনুপম হরি জানান, “এক নম্বর পয়েন্ট বেড়েছে আমাদের টিআরপি-তে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটির শেষ দিনের শুটিং হয়ে গেল। সেটাতেই অনেকে গুলিয়ে ফেলছেন। আমাদের শুটিং চলছে। বরং নম্বর বাড়ছে। বন্ধ হওয়ার এই মুহূর্তে কোনও প্রশ্নই উঠছে না।” সেরকমই আশ্বস্ত করেছেন ধারাবাহিকের পরিচালক।

শুধু তোমারই জন্য