
২০২৬ সালে নতুন রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার। আগামী ১ লা জুন থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক একাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন প্রতি মাসে মহিলারা তিন হাজার টাকা করে আর্থিক ভাতা পাবেন।
আরও পড়ুন – Pradhan Mantri Awas Yojana। প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে করবেন জেনে নিন

কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
অন্নপূর্ণা ভাণ্ডার হল রাজ্য সরকারের নতুন মহিলাকেন্দ্রিক আর্থিক সহায়তা প্রকল্প। রাজ্যের মহিলারা এই সুবিধা পাবেন। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তাদের নাম সরাসরি এই প্রকল্পের ট্রান্সফার হয়ে যাবে। পাশাপাশি নতুনদের আবেদন করার জন্য খোলা হচ্ছে Annapurna Yojana Portal পোর্টাল।
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- নিম্ন আয়ের পরিবার বা অর্থনৈতিক দুর্বল শ্রেণীর (EWS) পরিবারের সদস্য।
- সরকারি বা আধাসরকারি চাকরির সঙ্গে যুক্ত নন এবং আয়কর দেন না।
আরও পড়ুন – প্রধানমন্ত্রী জন ধন যোজনা।Pradhan Mantri Jan Dhan Yojana সম্পর্কিত বিস্তারিত তথ্য

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন না?
- কেন্দ্রীয় বা রাজ্য সরকারি বা আধা-সরকারি চাকরি করলেও এই প্রকল্পের টাকা পাবেন না।
- রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত থাকলে পাবেন না।
- পেনশনভোগী হলেও হবে না।
- যারা আয়কর দেন।
- পঞ্চায়েত কর্মীরা।
- ২০২৬ সালে SIR-এ তালিকা অনুযায়ী, যাঁরা মৃত, বাদ পড়েছেন, অনুপস্থিত, তাঁরা পাবেন না।
আরও পড়ুন – প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা । Pradhan mantri Ujjwala Yojana বিস্তারিত তথ্য
লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রকল্প লক্ষ্মী ভান্ডারের অধীনের যারা টাকা পেতেন তারা সকলেই নতুন প্রকল্পের টাকা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আধারের সাথে ব্যাংক একাউন্ট লিঙ্ক করানো থাকলে টাকা সরাসরি DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে পাঠানো হবে।
যাদের লিঙ্ক ইতিমধ্যে রয়েছে তারা ১ লা জুন থেকে টাকা পাবেন আর যাদের লিঙ্ক নেই তাদের ব্যাংকে অথবা অনলাইনে লিঙ্ক করাতে হবে। সরকারের তরফ থেকে ভেরিফিকেশনের পর সরাসরি প্রত্যেক মহিলাদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন – প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।Pradhan Mantri Mudra Yojana প্রকল্পে লোন নেওয়ার আবেদন
DBT (Direct Benefit Transfer) ঘরে বসে কীভাবে করবেন জেনে নিন –
Bank-এ গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করাতে ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করুন এবং ফিল আপ ফর্ম এবং আধার কার্ডের একটি জেরক্স জমা দিতে হবে।
আপনি যদি ঘরে বসে অনলাইনে ডিবিটি করাতে চান তাহলে এনপিসিআই (NPCI) ও উমঙ্গ অ্যাপ থেকে করতে হবে।

এনপিসিআই থেকে ডিবিটি
- প্রথমে NPCI-র অফিসিয়াল ওয়েবসাইট যান – https://www.npci.org.in/
- তারপর হোমপেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করতে হবে।
- সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট (Bharat Aadhaar Seeding Enrollment) একটি অপশন রয়েছে সেখানে Click করুন।
- এবার আধার সিডিং- ডি-সিডিং (Aadhaar Seeding/De-seeding) অপশন আসবে। সেখানে Click করুন। আপনার সামনে একটি ফর্ম আসবে।
- প্রথমে আপনাকে আধার নাম্বার দিতে হবে।
- এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করতে হবে। তাতে তিনটে অপশন দেখাবে। আপনি যদি আপনার ওই ব্যাংকে প্রথমবার সিডিং করান তাহলে আপনাকে ফ্রেশ সিডিং (Fresh Seeding) অপশনে Click করতে হবে। যদি একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট (Movement Same Bank With Another Account) অপশন Click করতে হবে। আর অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হলে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
- এপর আপনার ব্যাংক একাউন্টটি সিলেক্ট করুন।
- এবার নীচে দু’বার আপনাকে ব্যাংক একাউন্ট নম্বর বসাতে হবে।
- টিকবক্সে ক্লিক করে এরপর নীচে দেওয়া ক্যাপচাটি পূরণ করুন। এবার সাবমিট অপশনে ক্লিক করুন।
- এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করলেই ডিবিটি লিংক হয়ে যাবে।

উমঙ্গ অ্যাপ থেকে ডিবিটি
- অফিসিয়াল ওয়েবসাইট https://web.umang.gov.in/– এ যান। নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্টার করুন।
- এবার সার্চ বক্সে আধার সিডিং অপশনে ক্লিক করতে হবে।
- নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম বসাতে হবে।
- এরপর ওটিপি ভেরিফিকেশন করে সাবমিট করতে হবে।

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন?
নতুনদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের আবেদন শুরু হবে ১ লা জুন থেকে। তাই এখনো পযন্ত আবেদনের কোনও নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল চালু করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। খুব সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট- https://socialsecurity.wb.gov.in/login – এ ক্লিক করে আবেদন করতে হবে। যদিও এখনো পর্যন্ত এই পোর্টাল কোনও কাজ হচ্ছে না। নির্দিষ্ট সময়ে অফিসিয়াল পোর্টাল চালু করে দেওয়া হবে।
আরও পড়ুন – অটল পেনশন যোজনা । Atal Pension Yojana বিস্তারিত তথ্য
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড
- রেশন কার্ড
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
- ভোটার আইডি
- ব্যাংক পাসবুক
- পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসের প্রমাণপত্র
- পাসপোর্ট আকারের ছবি

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক কীভাবে করবেন?
- অন্নপূর্ণা ভান্ডার আবেদনপত্রের অবস্থা যাচাই করতে অফিসিয়াল পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ এ যান।
- ‘Track Application’-এ ক্লিক করুন।
- ‘Application Reference Number’ প্রবেশ করান।
আরও পড়ুন – সুরক্ষা বীমা যোজনা।Suraksha Bima Yojana আবেদন এবং সম্পর্কিত তথ্য
অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন
ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো চালু করা হয়নি। ১ জুন ২০২৬ থেকে পোর্টাল চালু হবে। অন্নপূর্ণা যোজনা অধীন প্রাপ্ত সমস্ত আবেদন যথাযথভাবে সরকারি অধিকারীরা যাচাই করবেন। যাচাইকরণ শেষে, গ্রামীণ অঞ্চলের BDO এবং শহুরের SDO-রা যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশের সুপারিশ করবেন। গ্রামীণ অঞ্চলের এই প্রক্রিয়া জেলা পরিষদ এবং শহর অঞ্চলের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের দ্বারা সম্পন্ন করা হবে। অনুমোদিত তালিকা অন্নপূর্ণা পোর্টাল আপলোড করে দেওয়া হবে।
অন্নপূর্ণা ভান্ডারের অফিশিয়াল বিজ্ঞপ্তি
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তর
Q. অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কি?
A. অন্নপূর্ণা ভান্ডার একটি উন্নত কল্যাণমূলক প্রকল্প, যা নতুন পশ্চিমবঙ্গ সরকার ২০২৬ সালের মে মাসে চালু করেছেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়া হবে।
Q. অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা কত টাকা করে পাবেন?
A. যোগ্য সুবিধাভোগী মহিলারা প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন।
Q. কারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন?
A. ২৫ থেকে ৬০ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের নিম্ন আয়ের পরিবার বা অর্থনৈতিক দুর্বল শ্রেণীর পরিবারের মহিলারা সদস্যরা এই সুবিধা পাবেন।
Q. কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না?
A. যারা আয়কর দেন, সরকারি বা আধা-সরকারি চাকরি করেন এবং এসআইআরে যাদের মৃত বা স্থানান্তরিত ঘোষণা করা হয়েছে, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না।
Q. অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য বয়সের সীমা কত?
A. ২৫ থেকে ৬০ বছর।
Q. লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য কি নতুন আবেদন করতে হবে?
A. না, লক্ষ্মী ভান্ডার মহিলাদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই…আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকলে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার দরকার নেই। পুরনো অ্যাকাউন্টেই টাকা আসবে।
Q. অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে?
A. 2026 সালে ১ লা জুন থেকে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে।
