
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী পায়েল দেব। জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা দিয়েছিল অভিনেত্রীকে। এরপর নিজের বিয়ের জন্য প্রায় তিন বছর ধরে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলেন পায়েল। যখন তিনি বিরতি থেকে ফিরে আসার চেষ্টা করছিলেন তখন অনেক চেষ্টা করেও পছন্দমত চরিত্র পাচ্ছেন না।
অবশেষে আবারও নতুন একটা চরিত্রের হাত ধরে ছোট পর্দায় ফিরতে চলেছেন পায়েল। খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছে ‘দুলারী’। এই ধারাবাহিকেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পায়েল। যদিও তার চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনো জানা যায়নি।
স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে দেখা যাবে এই ধারাবাহিককে। ধারাবাহিকের নাম ঘোষণা হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন মেগার নায়ক-নায়িকা কারা হচ্ছেন? সূত্রের খবর, ‘দুলারী’ হিসেবে পর্দায় দেখা যাবে অভিনেত্রী দেবপ্রিয়া বসুকে। আর জানা যাচ্ছে, দেবপ্রিয়ার বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে। আর কিছুদিনের মধ্যেই প্রোমো সম্প্রচারিত হবে।
