উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করল দেবপ্রতিম দাশগুপ্তর একমাত্র মেয়ে! কত নম্বর পেল অভিনেতা কন্যা? মেয়ের সাফল্যে গর্বিত বাবা

দেবপ্রতিম দাশগুপ্ত
দেবপ্রতিম দাশগুপ্ত, অভিনয়ের জগতে তিনি অত্যন্ত পরিচিত মুখ হলেও আজ অভিনেতার পরিচয় একজন গর্বিত বাবা হিসেবে। আইএসসি (ISC) পরীক্ষার ফল প্রকাশ হতেই খুশির জোয়ার দেবপ্রতিমের পরিবারে। একমাত্র মেয়ে স্বপ্নজা’র ক্লাস টুইয়েলভের দুর্দান্ত রেজাল্ট দেখে আহ্লাদে আটখানা বাবা।

মেয়ের অভাবনীয় সাফল্যের খবরটি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অভিনেতা। মেয়ে স্বপ্নজা’র ছবি পোস্ট করে দেবপ্রতিম লেখেন, ‘আমার কন্যা স্বপ্নজা এবার ISC তে ৯৮.৫% পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলো। আশীর্বাদ করবেন ও যেন আগামীদিনেও আরও এগিয়ে যেতে পারে।’

অভিনেতার পোস্ট সামনে আসতেই স্বপ্নজাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার সহকর্মীরা। সকলেই স্বপ্নজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। অভিনয়ের ব্যস্ততার মাঝেও মেয়ের পড়াশোনার প্রতি যে নজর ছিল, তা এই ফলাফলেই স্পষ্ট। স্বপ্নজার কাছে এ যেন শুধু পরীক্ষার ফল নয়, বরং আগামী দিনের বড় লড়াইয়ের প্রথম ধাপ। আর সেই পথচলায় বাবার আশীর্বাদ আর সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি।