খুদে ঋষণা এখন সুন্দরী কিশোরী! জানেন বড় হয়ে কেমন দেখতে হয়েছে ঋতুপর্ণা কন্যাকে? রুপে-গুনে টেক্কা দেবে টলিউড নায়িকাদের

ঋতুপর্ণা সেনগুপ্ত

সিনেমা আর সংসার দুটোই সমানতালে সামলে চলেছেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখতে দেখতে দুই সন্তান অঙ্কন ও ঋষণার অবশ্য অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে জানেন কি বড় হয়ে কেমন দেখতে হয়েছে ঋতুপর্ণা-কন্যাকে? শৈশবে ঋষণার নানা ছবি সামনে আসলেও কিশোরী অবস্থায় রুপে-গুনে টেক্কা দেবে টলিউড নায়িকাদের।

কত বয়স হল ঋষণার? ২০১১ সালের ১২ মে জন্ম অভিনেত্রী কন্যার। অর্থাৎ চলতি বছর মে মাসে ১৫ বছর বয়স হবে তার। সিঙ্গাপুরের স্কুল থেকেই করেছে সে লেখাপড়া। সম্প্রতি সামনে এলো অভিনেত্রীর একমাত্র কন্যার ছবি। খোলা চুল, সাজগোজের লেশমাত্র নেই, ছিমছাম চেহারা, তবে মায়ের মতোই সুন্দরী।

বিয়ের পর আসলে সেখানেই সংসার পেতেছিলেন অভিনেত্রী। আর কাজের সূত্রে তাই নিত্য যাতায়াত লেগে থাকত কলকাতায়। ছেলে মেয়েকে খুব একটা লাইম লাইটে দেখা না গেলেও অভিনেত্রীর দুই সন্তান পড়াশুনাতে দারুন তুখোর।

ঋতুপর্ণা সেনগুপ্ত