একাধিক ধারাবাহিকে কাজ করে অভিনয় করে প্রশংসা পান। মাত্র ৩৩ বছর বয়সেই থমকে গেল জীবন। আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা। খবর পাওয়া মাত্রই গোটা বিষয়টি মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহ-কর্মীরা।
প্রয়াত হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অনুজ ঠাকুর। যিনি ‘ধুম মচাও ধুম’, ‘বন্ধন সাত জন্মনো কা’, ‘বিন্দ বনুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং জনপ্রিয় কমেডি-ড্রামা ‘মহিসাগর’ মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। ঘুমের মধ্যেই মারা যান অভিনেতা।

সূত্রের খবর অনুযায়ী, গত ২৭ অক্টোবর মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুর তরফ থেকে জানা যায়, মৃত্যুর মাত্র দিন দশেক আগেও অনুজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন অভিনেতা। এমনকী, কিছুদিন পর্দা থেকে দূরে থাকার পর ফের অভিনয়ে কামব্যাক করার জোরালো পরিকল্পনাও করছিলেন তিনি। কিন্তু তার আগেই অঘটন।
জানা গিয়েছে, ঘুমের মধ্যেই খিঁচুনি ওঠার কারণে মারা যান অনুজ। । প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীরচর্চা আর জগিং করত কিন্তু এদিন অ্যালার্ম বেজার পর অনেকক্ষণ কোন সাড়া শব্দ মেলেনি। ছেলের সাড়া না পেয়েই তার মা ডাকতে যান কিন্তু তার পরেই বোঝা যায় অনুজ আর নেই।
