
বাংলা বিনোদন দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী মানসী সিনহা । শুধু অভিনয় নয়, পরিচালনাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন চরিত্রে কাজ করে দর্শকের মন জয় করেছেন। কর্মজীবনের পাশাপাশি নিজের দাম্পত্য জীবনে ভীষণ সুখী তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী শঙ্খকে নিয়ে এবং তাঁদের সন্তানকে নিয়ে অজানা কথা ভাগ করে নিলেন। অভিনেত্রী জানায়, থিয়েটারে গিয়ে শঙ্খের সাথে তার আলাপ। সেই সময় শঙ্খ অন্য সম্পর্কে জড়ানোর কথা ভাবছিলেন, কিন্তু তাঁদের মধ্যে আলাদা ভালো লাগা তৈরি হয়েছিল কিন্তু কেউ কাউকে বলতে পারছিল না। দুজনেই অপেক্ষা করছিলেন কে আগে বলবে। শঙ্খ একদিন আচমকাই তাকে বলেন, “সবার বিয়ে হয়ে যাচ্ছে। আমাদের বিয়েটা কবে হবে?” অভিনেত্রী উত্তরে জানান, দুই বাড়িতে বললেই বিয়েটা হয়ে যাবে।
এরপর কোন প্রেম প্রস্তাব ছাড়াই তাঁদের বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করে ফেলেছেন মানসী। তবে এত বছরের বিয়ে হলেও স্বামীর থেকে কোন রোম্যান্টিক মুহূর্ত তিনি পাননি। মানসী জানান, “জীবনে কোনদিন হাতে ফুল এনেও বলেনি তোমার জন্য এনেছি”।
তবে অভিনেত্রী আরও জানিয়েছে একবার যাত্রায় অভিনব্য করতে যাওয়ার সময় শঙ্খ মানসীর জন্য জিনিসপত্রের মধ্যে একটা বড় টফি রেখে যায় সেটাই তার কাছে বড় উপহার ছিল। অভিনেত্রীর বলেন, “আমাদের রোমান্টিসিজমটা কীরকম জানো, অ্যাডজাস্টমেন্ট”।
অন্যদিকে সন্তানদের কথা বলতে গিয়ে এক কষ্টের কাহিনী তুলে ধরেন। মানসী জানান, “দুবার মিসক্যারেজের পর আর সন্তান নেওয়ার ঝুঁকি নেননি। তাঁদের দুই সন্তান মেঘা ও বৃষ্টি দত্তক সন্তান। দত্তক নেওয়ার সময় এক সংস্থার এক মহিলা তাঁদের জিজ্ঞেস করেছিলেন, তারা যমজ সন্তান নিতে আগ্রহী কিনা? তিনি আর তার স্বামী দুজনেই একসাথে হ্যাঁ বলে উঠেছিলেন।” ব্যাস তারপর থেকে শুরু হয় স্বামী আর সন্তানদের নিয়ে সুখের দাম্পত্য।
সূত্রঃ tollygossip . com
