
প্রায় ১৭ বছর বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন ছোটপর্দায় অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘জগদ্ধাত্রী’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। অভিনয়ে পাশাপাশি তিনি একজন ব্লগার। সম্প্রতি নিজেই নেইল আর্ট স্টুডিও ওপেন করেছন তিনি।
সবমিলিয়ে নিজের জীবন নিয়ে খুশি তিনি। মায়ের ক্যান্সার লড়াই মায়ের সবসময়য় পাশে ছিলেন প্রেরণা। সব ঝড়-ঝাপটা পেরিয়ে জীবনে নতুন করে বাঁচার তাগিদ খুঁজে পেয়েছেন। এসবের মাঝে অভিনেত্রীর জীবনে এসেছে নতুন বসন্ত। হ্যাঁ, ছোটবেলার বন্ধুর প্রেমে পরছেন যদিও লুকিয়ে রাখেননি তিনি।
তবে একসময় ভেঙেছিল সংসার। অনেক আশা নিয়ে সংসার পাতলেও অল্প সময়ের মধ্যেই ভেঙে গিয়েছিল প্রেরণার প্রথম সংসার। ২০১৬ সালে জনপ্রিয় টলি অভিনেতা ইন্দ্রনীলের সাথে বিয়ে হয় প্রেরণা ভট্টাচার্যের। কিছুদিনের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে তাদের। এবং বিবাহ বিচ্ছেদ ঘটে।
তবে বিবাহ বিচ্ছেদের পিছনে আসল কারণ কেউ জানায়নি। তবে সূত্রের খবর, একে অপরের সাথে মানিয়ে নিতে সমস্যা হয়েছিল তাঁদের। মনোমালিন্যের জেরেই ডিভোর্সের সিদ্ধান্ত নেয় তারা। পরবর্তীকালে ইন্দ্রনীল মল্লিকের সাথে বিয়ে করেন আরেক জনপ্রিয় টলি অভিনেত্রী সায়ন্তনীকে।
