ছোট থেকেই দুর্ধর্ষ গানের গলা! তার গান ছাড়া অসম্পূর্ণ বাংলা ছবি, চিনতে পারলেন এই নামী গায়িকাকে?

সাহানা বাজপেয়ী

বাংলা গানের অন্যতম নক্ষত্র তিনি। যেমন সুমধুর গলা, তেমনই মিষ্টি দেখতে তিনি। বহু হিট বাংলা ছবি এখনও অসম্পূর্ণ তাঁর গান ছাড়া। বড় হয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে। যদিও এই গায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত নেই। তাঁর প্রথম বিয়ে, ডিভোর্স, সন্তান প্রায়ই উঠে আসে সংবাদের শিরোনামে। গায়িকার পুরনো ছবি দেখে চিনতে পারলেন তাকে?

ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করে গায়িকা লেখেন, ‘তখন আমি নবম শ্রেণী। তখন আমি শাড়ি…’!একঝলকে অবশ্য তাকে চেনা দায়। গায়িকা রবীন্দ্র ভারতীর ছাত্রী। রবীন্দ্র সঙ্গীত তাঁর গলায় আলাদা মাধুর্য পায় বরাবরই। এখন অবশ্য সংসার পেতেছেন তিনি লন্ডনে। ২য় বিয়ে করেন লন্ডন নিবাসী রিচার্ড হ্যারেটকে। তাদের একটি কন্যা সন্তানও আছে। তিনি আর কেউ নন, সাহানা বাজপেয়ী।

সাহানা বাজপেয়ীর প্রথম স্বামী ছিলেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। দুজনে শান্তিনিকেতনের পাঠভবনে একসঙ্গে পড়াশোনা করেছিলেন, তারপর ২০০১ সালে বিয়ে। কিন্তু বিয়ের সাত বছর পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। আপাতত দ্বিতীয় স্বামী ও মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন সাহানা।

সাহানা বাজপেয়ী