
টেলি পাড়ার একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী মানালি দে। তাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার ‘সংসারে সংকীর্তন’ মেগা ধারাবাহিকে। এই ধারাবাহিকে দুষ্ট-মিষ্টি আবার ডাকাবুকো বউমার চরিত্রে অভিনয়য় করছেন।
পর্দায় সকলকে একসাথে নিয়ে যেমন সুখে সংসার করছেন মানালি, বাস্তবেও ঠিক তাই। সম্প্রতি অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে নিজের পার্সোনাল লাইফের কিছু কথা। প্রসঙ্গত, ২০২০ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সম্পর্ক বেশ ভালো এবং বেশ মজবুত।
অভিনেত্রীর জীবনে অনেক বন্ধু রয়েছে কিন্তু সবচেয়ে ভালো বন্ধু তার স্বামী অভিমুন্য। সাক্ষাৎকারে মানালি জানিয়েছিলেন, ‘আমার আর অভিমন্যুর মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রির থেকে বন্ধুত্বের কেমিস্ট্রি অনেক বেশি’। তবে ঝগড়া হয়, দুজনের মধ্যে। ঝগড়ার মূল কান্ডারী আমি। মানালী। যেমন অল্পসময়ে রাগ হয়, তেমনই খুব তাড়াতাড়ি সেই রাগ কমেও যায়। আর ঝগড়া হলে ঘুমানোর আগে ঝগড়া মিটিয়ে নিয়ে ঘুমাই। পরের দিন পর্যন্ত ঝগড়া টানিনা।”
শাশুড়ি মায়ের সম্পর্কে মানালি জানান, ‘আমার শাশুড়ির সাথে আমার খুব ভালো বন্ডিং। আমার শাশুড়িকে মা বলতে ইচ্ছা করে। আমি তাকে মা বলেই ডাকি। আমার বাপি যেমন আমাকে দেখে রাখত। ও বাড়িতেও আমাকে সবাই দেখে রাখে। আমার মনে হয়না আমি ওই বাড়ির বউ। আমি ফিল করি যে আমি ওদের বাড়ির মেয়ে। আমি খুব লাকি এই জায়গা থেকে’।
