মনে পড়ে ‘বিবি চৌধুরানি’র বিবি-কে? আজ প্রায় ১২ বছর আড়ালে! অভিনয় জগত থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী নিবেদিতা বিশ্বাস

নিবেদিতা বিশ্বাস

বাংলা টেলিভিশনের পর্দায় এমন কিছু পুরনো ধারাবাহিক রয়েছে যার কাহিনী দর্শকের মনে আজীবন বেঁচে থাকবে। তারমধ্যেই একটি হল ‘বিবি চৌধুরানি’। আর এই ধারাবাহিকেই বিবি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিবেদিতা বিশ্বাস। সেই সময় তিনি নবাগতা অভিনেত্রী ছিলেন। ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। যিনি বর্তমানে স্টার জলসার বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকে রয়েছেন।

ছোটপর্দায় অর্ণব বন্দ্যোপাধ্যায় কে একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও পর্দায় আর দেখা মেলে না নিবেদিতার। কোথায় হারিয়ে গেলেন ছোটপর্দার জনপ্রিয় বিবি?

একটা সময় জি-বাংলায় ‘বয়েই গেল’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন নিবেদিতা। সেখানে পার্শ্ব চরিত্র হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এরপর ‘বিবি চৌধুরানি’ ধারাবাহিকে নায়িকা’র চরিত্রে সুযোগ। এই ধারাবাহিকের হাত ধরে দর্শকের ঘরে ঘরে সকলের প্রিয় বিবি হয়ে ওঠেন নিবেদিতা।

এরপর ‘চোখের বালি’, কালার্স বাংলায় ‘সোহাগী সিঁদুর’ ধারাবাহিকে অভিনয় করেন। অভিনয়ের দরুন দর্শক মহলেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু এত জনপ্রিয়তার মাঝেও টেলিভিশনের পর্দা থেকে কেন হারিয়ে গেলেন অভিনেত্রী। এখনও পর্যন্ত কোনও ধারাবাহিকে তাকে দেখা যায়নি। আজও অভিনেত্রীকে বড্ড মিস করেন ছোটপর্দার দর্শক। মাঝে শোনা যায়, তিনি তাঁর প্রিয় জীবন সঙ্গীকে বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত। ভবিষ্যতে বিনোদনের জগতে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই নিবেদিতার।

নিবেদিতা বিশ্বাস

Previous articleবেস্ট 70 টি দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা 2026
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।