
ছবিটি এক ঝলকে দেখেই মনে হচ্ছে পুরনো অ্যালবাম থেকে উঠে আসা। তবে সাদা কালো ছবিতে অভিনেত্রীকে চেনাটা কিন্তু বেশ কঠিন। কারন ছোটবেলার মুখের সাথে কোন মিলই নেই অভিনেত্রীর। কে বলবে এই ছোট্ট মেয়েটি আজ টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। বরাবরই শান্ত প্রকৃতির তিনি। ছোট থেকে কখনই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না তার। হঠাৎ করেই অভিনয় জগতে আসা। বিগত ২৫ বছর ধরে দর্শকদের মন জয় করে আসছেন টলিউড অভিনেত্রী। রোজগেরে গিন্নি শো থেকে শুরু করে একাধিক সিরিয়ালের মুখ তিনি।
কাজের বাইরে স্বামী, পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালবাসেন অভিনেত্রী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সুবর্ণলতা’, ‘ওগো বধূ সুন্দরী’র মত জনপ্রিয় মেগায় কাজ করেছেন তিনি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে।
ছবিতে থাকা ছোট্ট মেয়েটি আসলে অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। একসময় একের পর এক ধারাবাহিকে কাজ করলেও মাঝে তেমনভাবে কাজ না থাকায় এক লম্বা বিরতির মধ্যেই ছিলেন তিনি। তবে এই মুহুর্তে স্টার জলসার তিলোত্তমা ধারাবাহিকে ভাস্কর ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

