‘ছেলেটাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে…আরও উইক করছে…যাকে বন্ধু ভাবি তার দিকে ওইভাবে তাকব কেন…আমরা তো ২৪ ঘণ্টা ছিলাম…’, জীতু-সৃজলা সম্পর্কে সৃজলাকে নিয়ে ক্ষোভপ্রকাশ রণিতার

অভিনেত্রী রণিতা দাস

বিগ বসের ঘরে জীতু কমল আর সৃজলা গুহের সম্পর্ক নিয়ে এখন তুমুল আলোচনা। জিতু আর সৃজলা বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হয়। একসময় জিতু কমল সৃজলা প্রপোজ করলে অভিনেত্রীর না-এর মধ্যেও যেন হ্যাঁ লুকিয়েছিল। এরপর সম্পর্ক যত দিন যায় মধুর হয়। জীতু কমল ফের প্রস্তাব জানালে অভিনেত্রী গ্রহণ করে না ঠিকিই কিন্তু মিষ্টি হাসি যেন অন্য কথাই বলে।

২৪ ঘণ্টার পর্ব হাইলাইট টেলিকাস্ট হয় তাই সব কিছু দেখানো হয়না। তবে সৃজলা সাথে ঝামেলার সময় জীতু মুখে বলতে শোনা যায় সৃজলা তাকে আশা দিয়েছেন আবার পর মুহূর্তে পাল্টি খেয়েছেন। এদিকে সৃজলাকে জীতু আড়ালে ভালোবাসি বলতে শোনা যায়। অভিনেত্রী ফ্যানসদের দাবি প্রেমিক শন বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালোবসি বলেন। কিন্তু আদতে সেটা কি সত্যি? কারণ পরবর্তীকালে সৃজলা নিজেই জানিয়েছেন তার বাইরের সম্পর্ক ভালো নেই। তিনি বেরিয়ে হয়তো সেই সম্পর্ক রাখবে না।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একদলের দাবি, জীতুর ইমোশন নিয়ে ছেলেখেলা করছেন অভিনেত্রী।  প্রথম থেকেই জীতু কমলের উপর আলাদা অধিকার ফলাতে দেখা যায় সৃজলা। এমনকি বাড়ির অন্যদের জীতু সাথে সময় কাটানো পছন্দ নয় সৃজলা গুহের। সত্যি কি ভালোবাসা না পুরোটাই গেম?

সম্প্রতি সৃজলা আর জীতুর সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রী রণিতা দাসকে। যিনি গত সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। জীতু এই অবস্থার জন্য সৃজলাকে দায়ী করছেন রণিতা ।

রণিতা এক সাক্ষাৎকারে নিউজ ১৮-কে বলেন, ‘আমরা তো ২৪ ঘণ্টা ছিলাম…জীতু ওকে পছন্দ করছে, তাতে সৃজলা কী উত্তর দিয়েছে? উইকেন্ড এপিসোডে দাদাই বলল, ‘হ্যাঁ করেনি’। এবার তুমি ধর, তোমার ছেলে বন্ধু, খুব ভালো বন্ধু তোমার, তোমায় তিনটে ম্যাজিও ওয়ার্ড বলল। তোমাকে ভালোবাসার প্রস্তাব দিল, তুমি কী করবে। তোমার যদি মনে হয় তাঁকে সেই জায়গাটা দিতে পারবে না, তুমি তো তাঁকে ভালো করবে বলবে, বোঝাবে, ‘চল আমরা দূরে দূরে থাকি, কথা কম বলি।’ কারণ মানুষ হিসেবে তোমার তো মনে হবে একে আমি ওই জায়গাটা দিতে পারব না, ও তো কষ্ট পাবে পরে এটা নিয়ে। এবার তুমি সেটা না না করে তুমি জীতুকে বলছ  ‘ধ্যাৎ কী যে বল না’। মাথা ম্যাসাজ করে দিতে বলছ। খাবার খাইয়ে দিচ্ছ। এতে সে তো আরও উইক হচ্ছে।  ও যদি তোমার বন্ধু হয় তাহলে তুমি (সৃজলা) এগুলো কি করছ?”

রণিতা ‘আর একজন মহিলা হিসেবে আমি এটা অনুভব করি যে, আমরা জানি কাকে কী ফিল করাচ্ছি। আমি যাকে ভালোবাসি তার দিকে যেভাবে তাকাব, আর যাকে বন্ধু ভাবি তার দিকে যেভাবে তাকাব, দুটো সম্পূর্ণ আলাদা।’,

অভিনেত্রীর মতোই সোশ্যাল মিডিয়ায় একাংশ সহমত জানিয়েছেন। কারো মতে, “সৃজলা জীতুকে হাতে রাখছে কারন সে জানে বাইরে সম্পর্ক খারাপ।” আবার কারো মতে, “সৃজলা জীতু ছাড়বে না আবার ধরবেও না…নিজের খেলার জন্য একটা ছেলের মন নিয়ে খেলছে সে।”