‘সংসার না করার আক্ষেপ…ছেলেপুলে হল না…’! ৭৭ বছর বয়সেও নিঃসঙ্গ, কেন বিয়ের পিঁড়িতে বসেননি হৈমন্তী শুক্লা? অবশেষে আসল কারন জানালেন গায়িকা

হৈমন্তী শুক্লা

সুরের জগতের একজন এক উজ্জ্বল নাম হৈমন্তী শুক্লা। ১৯৭২ সালে পা রেখেছিলেন সংগীতজগতে। শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই তিনি জনপ্রিয়। তার কণ্ঠে বাংলা গান বাংলার সুরের জগতে এক আলাদাই মাত্রা যোগ করেছে।

কপালে বড় লাল টিপ, একগাল হাসি আর শাড়ি…হৈমন্তী মানেই মাতৃত্বভাব। কিন্তু সেই মানুষটি ৭৭ বছর বয়সেও আজ নিঃসঙ্গ। কেন সংসারী হলেন না গায়িকা? অনেকেই জানতে চান কেন তিনি বিয়ে করেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন।

বিয়ের সিদ্ধান্ত না নেওয়ার কারন হিসাবে তিনি জানিয়েছন, “গাইয়েবাজিদের সুখী দাম্পত্য আমি খুব কম দেখেছি। আমার বাবা ছিলেন অত্যন্ত সংগীত অনুরাগী, কিন্তু মা সেরকম ছিলেন না এই ধরনের অমিল আমি কাছে থেকে দেখেছি।” তার মতে সংগীতপ্রেমী এবং গান-বাজনার বাইরে থাকা মানুষের মধ্যে মানসিকতার বড় তফাত  তৈরি হয়। তাই তিনি গানকে নিজের জীবনের সঙ্গী হিসাবেই আপন করে নিয়েছেন।

একসময় এক রিয়ালিটি শোর মঞ্চে দাঁড়িয়ে হৈমন্তী শুক্লা অকপট স্বীকার করে নিয়েছিলেন, “গান ছাড়া আমার কিছুই ভাল লাগে না। গানটার সঙ্গেই গভীর প্রেম, আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। না, কখনও না, কেন আমার বর হল না, ছেলেপুলে হল না, এ সব মনে হয়নি। আসলে আমার এত ছেলেপুলে যে লোককে আমাকে মা বলে ডাকে।।” জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায় তিনি সেই ভাবনায় বিশ্বাসী নন।