‘এক জনপ্রিয় ক্রিকেটার আর তার স্ত্রী…আমিও সঞ্চালিকা ছিলাম…আমার নাম বাদ দেওয়া…’, নাম না নিয়েই সৌরভ পত্নীকে নিয়ে বিস্ফোরক মধুমন্তী মৈত্রের

মধুমন্তী মৈত্র

একসময় দূরদর্শনের পরিচিত মুখ ছিলেন মধুমন্তী মৈত্র। সংবাদ পাঠিকা পাশাপাশি সঞ্চালিকা হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি। কলকাতার মেট্রোর কয়েক দশক ধরে বেজে ওঠে তার কণ্ঠস্বর।

রবীন্দ্রভারতী, বিশ্বভারতী এবং যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। টেলিভিশন পর্দা থেকে সাংস্কৃতিক মঞ্চ তার উপস্থিতি বরাবর নজর কেড়েছে মানুষের মধ্যে। বহু অনুষ্ঠানের দায়িত্বের সাথে পরিচলনা করেছেন। পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। তবে এত জনপ্রিয়তা পাওয়ার পরও মধুমন্তীর মনে কোথায় অভিমান লুকিয়ে রয়েছে একটি ঘটনা ঘিরে। কি সেই ঘটনা?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, নিজের সেই অভিমানের কথা তুলে ধরলেন। তার সাথে ঘটে যাওয়া এক পুরনো অভিজ্ঞতা শেয়ার করে নিলেন তিনি। মধুমন্তী জানান, “এক সময় বাংলার অত্যন্ত এক জনপ্রিয় ক্রিকেটার এবং তার স্ত্রী, যিনি নিজেও একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। তাদের একটি নাচের অনুষ্ঠানে আমায় সঞ্ছলনা দায়িত্ব দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তীরাও। দুই সঞ্চালিকাই সমান দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিলেন। খুব সুন্দর ভাবে সেটা উপস্থাপন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের পরের দিন অন্য ঘটনা ঘটে। বাংলার বড় সংবাদমাধ্যমে সেই প্রতিবেদন প্রকাশ করা হয়। সকল তারকার ছবি দিয়ে প্রশংসা জানানো হয়। অনুষ্ঠানে অন্য সঞ্চালনার দায়িত্বে যিনি ছিলেন তার নাম ছিল অথচ মধুমন্তীর নামের কোনও উল্লেখ ছিল না কিন্তু আমি দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করেছিলাম।”

সাক্ষাৎকারে কারো নাম উল্লেখ না করলে স্পষ্ট তিনি কার উদ্দেশ্যে কথাগুলি বলেছেন। মধুমন্তীর কথাগুলির মধ্যে অভিমান লুকিয়ে ছিল তা স্পষ্ট।

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/madhumanti-recalls-being-ignored-after-hosting-star-event-65831?