ফের বড় দুঃসংবাদ! কাছের মানুষ হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন জিৎ গঙ্গোপাধ্যায়, শোকের ছায়া গায়কের পরিবারে

জিৎ গঙ্গোপাধ্যায়

ফের শোকের ছায়া বিনোদন দুনিয়া। কিছুক্ষণ আগে খবর মিলেছিল অভিনেত্রী উষসী চক্রবর্তী কাছের মানুষকে হারিয়ে ভেঙ্গে পড়েছেন। এবার ফের আবার গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবারে নেমে এলো শোকের ছায়া।

খ্যাতনামা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনে নেমে এল গভীর শোক। মাকে হারালেন শিল্পী। শুক্রবার সকালে ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। মায়ের মৃত্যুর খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জিৎ। প্রিয় মানুষকে হারিয়ে শোকস্তব্ধ তিনি। মায়ের প্রয়াণে যেন এক মুহূর্তে শূন্য হয়ে গিয়েছে তাঁর গোটা পৃথিবী।

মায়ের মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা লেখেন জিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি জানান, শুক্রবার সকাল ৯টায় প্রয়াত হয়েছেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। শিল্পীর কথায়, মাকে হারিয়ে তাঁর পৃথিবীটা আজ সম্পূর্ণ শূন্য। এই কঠিন সময়ে সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে না পারার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। পাশাপাশি, মায়ের আত্মার শান্তির জন্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

মায়ের শেষ বিদায়ে উপস্থিত থাকতে মুম্বই থেকে কলকাতায় ফিরছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে মীনা গঙ্গোপাধ্যায়ের।