টেলিপাড়ায় ফের খুশির খবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। এতদিন ধরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর না জানালেও অন্দরের খবর, মা হচ্ছেন ডিম্পল আচার্য। অভিনেত্রীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২৫ সালে ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ডিম্পল। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হচ্ছেন তিনি।
ডিম্পলকে দর্শক দেখেছেন কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী ২’-এ। তাঁকে দেখা গিয়েছিল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের বিপরীতে। ছবির গল্পে অম্বরীশের স্ত্রীর চরিত্রে নজর কেড়েছিলেন ডিম্পল। নতুন বউয়ের চরিত্রে অম্বরীশের পাশে বেশ মানিয়েছিল তাঁকে।
আগামী বছরেই ডিম্পলের কোলজুড়ে আসছে নতুন অতিথি। এবার অপেক্ষা, কবে নিজের এই নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

