
জুন মাসে জন্ম বলে বাবা-মা নাম রেখেছিলেন জুন। ডেনিম জিনস, হোয়াইট শার্ট, এলো চুল, চোখে গোগো সানগ্লাস, নব্বইয়ের দশকের বিনোদন জগতে সবার হৃদয়ে ঝড় তুলেছিলেন জুন মালিয়া। জুন এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ২৩ বছর। অভিনেত্রী যখন প্রথম আসেন, তখন অনেকেই জানত যে জুন মালিয়া আসলে অভিনেত্রী নন্দিনী মালিয়ার মেয়ে।
একটা সময় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নন্দিনী মালিয়া। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। টলিউডের বহু দর্শকের কাছে নন্দিনী মালিয়া ছিলেন অত্যন্ত পরিচিত নাম। আর সেই পরিচিতির সঙ্গেই জুরে যায় জুন মালিয়ার নাম। এক পদবী ও একই ইন্ডাস্ট্রিতে কাজ করার কারনে অনেকেই জান্ত জুন তারই মেয়ে। আসলে এই ধারনাটি একেবারেই ভুল। আর এই ভুল ভাঙল নন্দিনী মালিয়ার অকাল প্রয়াণে। জানা গেল, নন্দিনীর মেয়ে অন্য কেউ। নন্দিনীর মেয়ের নাম গুড়িয়া, ভাল নাম অনন্যা। জুন আর নন্দিনীর কোনও যোগসূত্রই নেই।
প্রথম বিয়ের থেকে বেরিয়ে এসে একলা হাতে দুই সন্তানকে মানুষ করা। কেরিয়ার নিয়েও জুনের আক্ষেপ নেই। অনেক বলিউড অফার ছেড়ে দিতে হয়েছে ছেলেমেয়ে ছোট থাকায়। জুন তার দীর্ঘ অভিনয় জীবনে প্রমান করেছেন, নিজের প্রতিভাও পরিশ্রমের জোরেই এই জায়গায় পৌঁছেছেন। দুই সন্তানের মা হয়ার পরেও অভিনেত্রীর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পরেনি। তাই, নন্দিনী মালিয়ার মেয়ে হিসেবে নয়, বরং জুন মালিয়া নামটাই বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত নাম হয়ে উঠেছে। বহু বছরের সেই প্রচলিত মিথ আজও অনেকের অজানা থাকলেও সত্যিটা হল তাদের সম্পর্ক মা- মেয়ের নয়। শুধুই একই ইন্ডাস্ট্রি ও পদবীতে সীমাবদ্ধ।
