‘আমি একটু সম্মানও পায়নি…সালোয়ার কামিজ পরি বলে…তুচ্ছ করা…’, মুখ খুললেন অভিনেত্রী ঋতু রায় আচার্য

অভিনেত্রী ঋতু রায় আচার্য

টেলি পাড়ার অতি পরিচিত মুখ ভিনেত্রী ঋতু রাই আচার্য। একসময় জগদ্ধাত্রী ধারাবাহিকের খলনায়িকা নায়তকা ‘মেহেন্দি’ হিসাবে এক নামে চিনতেন দর্শক। বর্তমানে স্টার জলসার ‘গঙ্গা’ ধারাবাহিকে অভিনয় করছেন।

ছোটবেলা থেকেই নাচের প্রতি ভীষণ আগ্রহ ছিল তাঁর। বড় হয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্নও দেখতেন তিনি। তবে স্বপ্ন দেখা যতটা সহজ, তা বাস্তবে পূরণ করা যে ততটাই কঠিন, তা নিজের জীবন দিয়েই বুঝেছেন তিনি। মেদিনীপুরের সাধারণ পরিবেশ থেকে কলকাতার অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করার যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। প্রতিকূলতা, মানুষের কটাক্ষ আর নানা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেই আজ নিজের জায়গা তৈরি করেছেন ঋতু রাই।

অভিনয় জগতে আসার শুরুর দিনগুলির কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তাঁর পথচলা শুরু হয়েছিল ‘উনিশ-কুড়ি’ পত্রিকার হাত ধরে মডেলিংয়ের মাধ্যমে। সেখান থেকেই ধীরে ধীরে কাজের সুযোগ তৈরি হয়। কিন্তু কলকাতায় এসে কাজ করা এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

এমনও দিন গিয়েছে, শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেন পাননি তিনি। বাধ্য হয়ে স্টেশনেই রাত কাটাতে হয়েছে তাঁকে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্ন থেকে সরে আসেননি তিনি। বরং প্রতিটি কঠিন পরিস্থিতিই তাঁকে আরও শক্ত হতে শিখিয়েছে।

এই দীর্ঘ লড়াইয়ে অভিনেত্রীর সবচেয়ে বড় ভরসা ছিলেন তাঁর মা। কঠিন সময়ে মায়ের সমর্থন তাঁকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। তবে শুধু আর্থিক কিংবা কাজের সমস্যাই নয়, নিজের পরিচয় নিয়েও নানা কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। চুড়িদার পরা মেদিনীপুরের এক সাধারণ মেয়ে হয়ে অভিনয় জগতে পা রাখায় অনেকের কাছ থেকেই শুনতে হয়েছে নানা মন্তব্য। কিন্তু সেই সমস্ত কটাক্ষকে নিজের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে দেননি তিনি।

আজ নিজের অভিনয় দক্ষতার জোরে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী। অতীতের সেই কঠিন দিনগুলির কথা মনে পড়লেও এখন আর সেসব নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছতে সাহায্য করেছে।