নতুন ইনিংস! প্রথম ধারাবাহিকেই পেয়েছেন পরিচিতি, ফের আবার ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় নবাগতা নায়িকা

জি বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। সুরিন্দর ফিল্মসের ব্যানারে আসছে এই মেগা। আর এই মেগার ধরে ফিরতে চলেছেন জলসার এক জনপ্রিয় নবাগতা নায়িকা। প্রথম ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে দর্শকমহলে পরিচতি পেয়েছেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় সেই মেগা। আর তার এক মাসের মাথায় আবার সুখবর জানালেন নায়িকা।

ফিরছেন স্টার জলসার ‘ঘূর্ণি’ সিরিয়ালের নায়িকা সপ্তাশ্রী নন্দ। জি-বাংলার এই মেগায় তাকে দেখা যাবে এক গ্রাম্য মেয়ের চরিত্রে। যে নিজের বাড়িতে অবহেলা কিন্তু তার জীবনে সুখ বয়ে আনবে তার গল্পের নায়ক।

সপ্তাশ্রী নন্দ

ধারাবাহিকে সপ্তাশ্রীর বিপরীতে দেখা যাবে নীলাঙ্কুর মুখার্জিকে। যাকে শেষবারের মতো দেখা গিয়েছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। এবার দেখার বিষয় এই নতুন জুটিকে দর্শক কতটা গ্রহণ করে নেন।

সপ্তাশ্রী নন্দ