কিছুদিন আগেই নানা পাটেকরের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। ফের আবারও শোকের ছায়া নেমে এলো চলচ্চিত্র জগতে। অভিনেতার মৃত্যুর চারদিনের মাথায় ফের বিনোদন জগত হারল আরও এক রত্ন।
প্রয়াত নানা পাটেকরের সহ-অভিনেত্রী, মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭৩ বছর। প্রবীণ মারাঠি অভিনেত্রী মধু কাম্বিকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ জানিয়েছেন ইন্ডাস্ট্রির তারকারা।
জানা যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতা এবং প্যারালাইটিক স্ট্রোকের জেরে তৈরি হওয়া নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। পুণেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
‘যশবন্ত’ ছবিতে নানার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মধু কাম্বিকর। এছাড়াও কাম্বিকার মারাঠি চলচ্চিত্রে চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি লোকশিল্প, নাট্য, চলচ্চিত্র এবং টেলিভিশনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার অভিনীত তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হল ‘হেচ মাজা মহের’, ‘ঝাপাতলেলা’, ‘দেবু’, ‘এক হোতা বিদূষক’ এবং ‘ইউ কা ঘরের’।

তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। টুইটারে পোস্ট করে তিনি লেখেন, ‘প্রবীণ অভিনেত্রী মধুজির প্রয়াণের খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি চলচ্চিত্র, লোকনাট্য, বাণিজ্যিক নাটক এবং টেলিভিশন ধারাবাহিকে বহু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত চরিত্রগুলো দর্শকদের স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।’
