‘হাউ হাউ করে কাঁদতে কাঁদতে শুটিং থেকে ফিরেছি…এত অপমান…দু-চার কথা শুনিয়ে…’, এমন কি ঘটল দ্রোণের জীবনে?

অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়কে। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পর পরিণীতা ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। ধারাবাহিকটিতে তার চরিত্রটি শেষ হয়ে গেলেও সেই চরিত্র আজও রয়ে গিয়েছে দর্শকমহলে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ লড়াই, অপমান আর কঠিন সময়ের গল্প। আজ যাঁকে পর্দায় আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করতে দেখা যায়, সেই অভিনেতাকেই একসময় শুটিং ফ্লোর থেকে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে আসতে হয়েছিল।

প্রায় ১৬-১৭ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন দ্রোণ মুখোপাধ্যায়। কিন্তু তাঁর এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। মফস্বল থেকে কলকাতায় এসেছিলেন মূলত পড়াশোনা করতে। কিন্তু ধীরে ধীরে অভিনয়ের প্রতি ভালোবাসা তাঁকে টেনে নিয়ে যায় বিনোদন জগতের দিকে।  শুরু হয় কঠিন লড়াই। কাজ পাওয়া থেকে শুরু করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করা প্রতিটি পদক্ষেপেই নানা বাধার মুখোমুখি হতে হয় তাঁকে।

একসময় টেলিটক নামের একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছিলেন অভিনেতা। তাঁর কথায়, অভিনয় জীবনে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যা তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল। সমালোচনা, অপমান এবং নানা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়েছে তাঁকে। এমনকি কোনও কোনও দিন শুটিং শেষ করে বাড়ি ফেরার সময় চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি।

কিন্তু ঠিক কী ঘটেছিল সেদিন? কেনই বা কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা? সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে দ্রোণ বলেন, একসময় একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সেখানে বিপরীতে থাকা অভিনেত্রীর সঙ্গে একটি আবেগঘন দৃশ্যের শুটিং শেষ হয়েছিল। দৃশ্যের পর দু’জনে নিজেদের মধ্যে কথা বলছিলেন। আর ঠিক সেই সময়ই পরিচালক এসে তাঁকে কয়েকটি কথা শোনান।

কিন্তু কি এমন ঘটনা ঘটে অভিনেতার জীবনে? অভিনেতার কথায়, কোন একটি গল্পে লিড কাস্টে অভিনয় করছিলেন দ্রোণ মুখার্জি। বিপরীতে থাকা অভিনেত্রীর সঙ্গে কোন একটি ইমশনাল সিন শেষে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিলেন অভিনেতা। আর সেই মুহূর্তেই পরিচালক এসে দু-চার কথা শুনিয়ে দেয় অভিনেতাকে। রোজ অটো করে ফেরা সেই ছেলেটি সেদিন ঠিক করে ট্যাক্সি করে ফিরবে এবং সেদিনের তার কি ভুল ছিল তা বুঝতে না পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন দ্রোণ মুখার্জি। তারপর থেকে আর কাজের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।