
বিদেশ থেকে ফিরেই কাজের অফার পান অর্কজা। বাস্তব জীবনের প্রেম কিংবা বিয়ের প্রসঙ্গ উঠতেই অর্কজা বলেন, ‘জীবনে অনেক যন্ত্রণা তো ছিলই। এখন আর নিজের ইচ্ছেতে কষ্ট পেতে চাই না।’ স্বপ্ন ভাঙা, বিদেশযাত্রা সবকিছুর শেষে শুধু অভিনয় জগতে নয় অভিনেত্রীর বাস্তব জীবনেই এক নতুন অধ্যায়ের সূচনা। জানা যাচ্ছে, ‘আনন্দী’ধারাবাহিকে ‘সিঙ্গল মাদার’ চিকিৎসকে ভূমিকায় আবারও অভিনয় সফর শুরু করবেন অর্কজা। তার চরিত্রের নাম ডাঃ সুপর্ণা। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কতটা খুশি অভিনেত্রী?
অর্কজা’র কথায়, এর আগে কখনও ঘরোয়া বৌ, কখনও শিল্পপতি বা পুলিশ অফিসারের চরিত্রে কাজ করেছি। এবার ‘সিঙ্গল মাদার’ চিকিৎসক। নতুন চরিত্রে অভিনয়ের জন্য ভীষণ উত্তেজনায় অভিনেত্রী।
