ঋষি- উজিকে ছেড়ে এবার একটু জিৎ-নিশার জুটিকে গুরুত্ব দিন.. ওরাও স্ক্রিনটাইম পাওয়ার যোগ্য..’, জোয়ার ভাঁটায় জিৎ-নিশার জুটিকে অবহেলা করায় ক্ষোভ প্রকাশ দর্শকের, আপনার কি মত?

জোয়ার ভাঁটা

জি-বাংলার পর্দায় প্রথম থেকেই সাড়া ফেলেছেন ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক। মেগার গল্প মূলত দুই বোনকে ঘিরে হলেও সাম্প্রতিক পর্ব গুলি দেখে দর্শকের একাংশের দাবি, ঋষি-উজি ছাড়াও নিশার জীবনে স্বামী জিৎ এর ভুমিকাটাও আরও গুরুত্ব দিয়ে দেখানো দরকার।

দর্শকের মতে শুধু দুই বোনের সম্পর্ক দেখালেই গল্পের সবটা পুর্ণ হচ্ছে না। ঋষি-উজি এবং জিৎ-নিশার সম্পর্কের মধ্যেও এমন অনেক দিক রয়েছে, যা পর্দায় আরও ভালোভাবে তুলে ধরা যেতে পারে। একে অপরকে বোঝা, বিপদে পাশে দাঁড়ানো, ব্যক্তিগত অনুভুতি, এই বিষয় গুলিকেও গল্পে আরও জায়গা দেওয়ার দাবিও উঠেছে। কারন দুই বোনের বন্ধনের পাশাপাশি এই দুই সম্পর্কের যাত্রাও মেগার গল্পকে আরও পরিণত করে তুলতে পারে।

সম্প্রতি নিশাকে বিপদের হাত থেকে বাঁচাতে উজি একা ছুটে যায়নি, গতারসঙ্গে ঋষি ও খেয়াও এসে হাজির হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে জিৎ এর অনুপস্থিতি দর্শকের চোখে পড়েছে। কারন নিশার শত্রু কারা, কে ক্ষতি করতে পারে তা জিৎ এর সবচেয়ে ভালো জানা। এমনকি সে নিয়মিত নিশাকে সাবধানও করে। তাই হঠাৎ বিপদে উজি পৌছে গেলেও জিৎ সেখানে থাকল না। এই বিষয়টি অনেকের কাছেই চরিত্রের ধারাবাহিকতার সাথে পুরোপুরি খাপ খায়নি।

তাই দর্শকদের চাওয়া, দুই হবনের বন্ধনকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, তেমনই ঋষি-উজি এবং জিৎ-নিশার সম্পর্কের বোঝাপড়া, আবেগকেও গল্পে জায়গা দেওয়া হোক। তাতে ধারাবাহিকের গল্প আরও পরিণত হয়ে উঠবে।