গুরুতর অসুস্থ ঋতব্রত মুখোপাধ্যায়, ‘জানি না এই লড়াইয়ে আর কত পথ বাকি…’! আচমকাই বড় অস্ত্রোপচার, কি জানালেন চিকিৎসক?

অভিনতা ঋতব্রত মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ অভিনতা ঋতব্রত মুখোপাধ্যায়। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই খবর। জানিয়েছেন ২ টি বড় অস্ত্রোপ্রচার কথা। অভিনেতা জানান, তিনি অসুস্থ। একটা কঠিন সময়ের মধ্যে নিজেই যাচ্ছে গোটা পরিবার। সকলকে যোগাযোগ করতে মানা করেন। কি হয়েছে অভিনেতার?

আসলে তিনি গত ১০ দিন ধরে অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তিনি লেখেন, “আমি ঋতব্রত মুখোপাধ্যায়, সম্প্রতি চোখে ২টি বড় অস্ত্রোপচার করিয়েছি এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি। তবে আশা করব, আমাদের এই পরিস্থিতি আপনারা বুঝবেন এবং দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। যখন সম্ভব হবে, আমি নিজেই পরিস্থিতির আপডেট জানাব। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। ধন্যবাদ।”

সম্প্রতি গুরুতর চোখের সমস্যায় আক্রান্ত হয়ে দুটি বড় অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। চিকিৎসক জানিয়েছেন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে তাকে। তবে তিনি জানিয়েছেন তিনি অনেকটাই সুস্থ আছেন। তবে কথা বলার মতো অবস্থায় তিনি নেই। অভিনেতার পোস্টের পর সকলেই তার দ্রুত সুস্থ কামনা করেছেন।