পেটের জ্বালায় রাস্তায় ভিক্ষা করছেন জনপ্রিয় অভিনেত্রী! একটা সময়ে ইন্ডাস্ট্রিতে নামডাক থাকলেও আজ অভিনেত্রী সর্বহারা, অভিনেত্রীর করুন পরিস্থিতি দেখে হতবাক নেটিজেন

মিতালি শর্মা

বিনোদন দুনিয়ায় অনেকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌছালেও সময়ের সঙ্গে হারিয়ে যেতেও বেশি সময় লাগে না। সম্প্রতি এমনই এক অভিনেত্রীর করুন পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। একটা সময়ে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট নামডাক থাকলেও আজ তার এমন পরিণতি হবে, তা কি কেউ আদৌ ভেবেছিল? একজন অভিনেত্রীর জীবনে যে এমন ঘটনা ঘটতে পারে, তা স্বপ্নেও কল্পনা করা যায় না।

জানা গিয়েছে, অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি নিজের শহর ছেড়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন। নতুন শহরে প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ের পাশাপাশি পরিবার থেকেও দূরে সরে যেতে হয় অভিনেত্রীকে। একদিকে কাজের অনিশ্চয়তা, অন্যদিকে আর্থিক সমস্যা ধীরে ধীরে তাঁর জীবনে প্রভাব ফেলতে শুরু করে। নিয়মিত কাজ না থাকায় মানসিক চাপও বাড়তে থাকে। ঘনিষ্ঠ মহলের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদের সঙ্গেও লড়াই করছিলেন তিনি।

সম্প্রতি মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকার রাস্তায় অত্যন্ত যন্ত্রণাময় অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিনেত্রী মিতালি শর্মা কে। এমনকী তাঁকে ভিক্ষা করতেও দেখা গিয়েছে বলে অনেকেই দাবি করেছেন। মিতালি ভোজপুরি চলচ্চিত্র জগতের একজন পরিচিত মুখ এবং অভিনেত্রী দিল্লির বাসিন্দা। মডেল হিসাবে বেশ নামও করেছিলেন মিতালি। কাজ করেছিলেন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও। তবে মিতালিও গ্ল্যামার ওয়ার্ল্ডের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি শেষ পর্যন্ত। তাই মুম্বইয়ের রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে হচ্ছে মিতালিকে। অভিনয় জীবনের শুরুর দিকের অবস্থার তুলনায় অভিনেত্রীর এখনকার এই পরিণতি দেখে মানুষ হতবাক।

এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেয় বলে জানা গিয়েছে। থানায় নিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, প্রথমে তিনি খাবার চেয়েছিলেন। বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।

মিতালি শর্মা

Previous article50+ বই নিয়ে ক্যাপশন । উক্তি । Book Caption
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।