মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করল সারেগামাপা-খ্যাত আরাত্রিকা! কত শতাংশ নম্বর পেলেন গায়িকা?

আরাত্রিকা সিনহা

জীবনের প্রথম বোর্ড পরীক্ষার ফল প্রকাশ, স্বভাবতই সকাল থেকেই বেশ দুরুদুরু বুকে ছিলেন পরীক্ষার্থীরা। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সারেমাগামা-খ্যাত আরাত্রিকা সিনহা। নিজের সুরেলা গলা দিয়ে গোটা বাংলার মন জয় করে নিয়েছিলেন অনেক আগেই। সংগীত চর্চার পাশাপাশি মন দিয়ে পড়াশোনাও কিন্তু চালিয়ে গিয়েছেন গায়িকা। সম্প্রতি মাধ্যমিকের রেজাল্ট হাতে পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ‘খুদে কমরেড’।

জানেন কি কত শতাংশ নম্বর পেলেন গায়িকা? আরাত্রিকা তাঁর ফেসবুক পোস্টে লেখেন ৫০১। বুঝতে সমস্যা হয় না, নিজের ফলাফলই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। অর্থাৎ প্রায় ৭১.৫৭ শতাংশ নম্বর এসেছে তাঁর ঝুলিতে। অর্থাৎ ফার্স্ট ডিভিশনে পাশ করলেন দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। যেমন সুন্দর তার গানের গলা তেমনই তুখোর লেখাপড়ায়।

আরাত্রিকার এই পোস্টে তাকে ভালোবাসায় ভরালেন অনুরাগীরা। ২০২৪ সালে সারেগামাপা-র ফাইনালে উঠলেও, ট্রফি জিততে পারেননি আরাত্রিকা। চতুর্থ স্থান অর্জন করেছিলেন। তবে বিজেতার শিরোপা না পেলেও, হাতে এসেছিল কালিকাপ্রসাদ সম্মান। তখন নবম শ্রেণির ছাত্রী আরাত্রিকা। গানের প্রতিযোগিতার কারণে বেশ কয়েকমাস লেখাপড়া করে উঠতে পারেননি ঠিক করে। তারপরেও আরাত্রিকার দুর্দান্ত রেজাল্ট আরও একবার চমকে দিল অনুরাগীদের।