
রাহুলের অকালমৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় একমাস। তা সত্বেও অভিনেতার মৃত্যুশোক, একরাশ প্রশ্ন আর না পাওয়ার যন্ত্রণা আজও তাড়া করে বেরাচ্ছে রাহুলের পরিবারকে। পুরো ঘটনার তদন্ত ঘিরে এখনও কোন প্রশ্নের উত্তর মেলেনি বলেই পরিবারের দাবি। এবার সেই নিয়েই মুখ খুললেন রাহুলের মা শ্যামলী বন্দোপাধ্যায়। সাক্ষাতকারে ছেলের মৃত্যু নিয়ে ক্ষোভ, হতাশা ও ন্যায়বিচারের দাবি জানালেন তিনি।
একটা বিষয় যা শ্যামলী দেবীকে কুড়ে কুড়ে খাচ্ছে তা হল, একদিন রাহুলের ছেলে সহজ যেন জানতে পারে, তার বাবা কেন মারা গেল? শ্যামলী দেবী বলেন, ‘আমি চাই না কারোর সন্তান এভাবে চলে যাক, কারোর বাবা এভাবে চলে যাক। আমার সহজ বড় হয়ে যেন জানতে পারে সত্যিটা কি? কেন এরকম হল?’
ছেলের সম্পর্কে বলতে গিয়েই চোখে জল আসে মায়ের। শ্যামলী দেবী বলেন, ‘ও শুধু অভিনেতা ছিল না, খুব ভালো মানুষ ছিল। সবাইকে সন্মান করত, ভালবাসত। যে জল দিত তাকেও সন্মান করত। বাড়ির মাসি মুড়ি খেয়ে শুয়ে পড়লে বলত, মাসি ঘুগনি দিয়ে খাও, তাহলে পেট ভরবে। ছোট ছোট বিষয়ে ওর নজর থাকত। ওর বোধবুদ্ধিকে আমিও সন্মান করতাম।’
অকালে ছেলেকে হারিয়ে শ্যামলী দেবীর আক্ষেপ, ‘এত সহজে একটা মানুষ হারিয়ে গেল? এত লোক, এত বড় ইউনিট, এত কাজের মধ্যে থেকে আমার ছেলেটা চলে গেল? এদিকে আমরাই সবটা জানতে পারলাম না? আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু জানতে তো চাইব, কোথায় অবহেলা হল? কি এমন হল যে আমার ছেলেটা আর ফিরল না?’ রাহুলের সংগ্রামের কথা বলতে গিয়ে তার মা জানান, ‘অনেক ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে এসেছে ও। অনেক কিছু পাওয়ার ছিল, সবটা ও পায়নি।
