‘ভুল সম্পর্কের ইতি টানতে হয়… প্রতিদিন মরতে মরতে বেঁচে থাকা… একটা ভুল বিয়ে সারাজীবন কারোর…’, সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনিন্দিতা  

অনিন্দিতা রায়চৌধুরী

২০২২ সালে ২৬ জানুয়ারি, অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর জীবনে বিশেষ একটা দিন কারন এই দিনেই অভিনেতা সুদীপ সরকারের সাথে আইনি বিয়ে সেরেছিলেন অনিন্দিতা। ২০২৫ সালে, বিয়ের ৩ বছরের মাথাতেই তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান। সন্তানের জন্মের কিছু সময়ের পরেই কাজে ফেরেন অভিনেত্রী। দুজনের আদরের কন্যা তিষ্যাকে নিয়ে তাদের সুখী পরিবার। তবে আচমকাই অভিনেত্রীর পোস্ট হইচই ফেলেছে নেটপাড়ায়। তবে কি স্বামী সুদীপের সঙ্গে সম্পর্কে ফাটল ধরল অনিন্দিতার? কি এমন হল অভিনেত্রীর?

সম্প্রতি ফেসবুক পোস্টে অনিন্দিতা লেখেন, “অনেক এগিয়ে গেছি আমরা, এখন বাবা মায়েরা ছেলে দের সঙ্গে সঙ্গে মেয়েদের পড়াশোনা চাকরি নিয়ে ও ভাবেন, কিন্তু সত্যি বলছি মেয়েদের বিয়ে সংসার মা হওয়া এসব নিয়ে বাবা মায়েরা এখনও খুব একটা পরিণত দৃষ্টিভঙ্গি আনতে পারেননি হয়তো, কেউ পেরেছেন, কেউ পারেননি, সত্যিই পারেননি, ভুল সম্পর্কের ইতি টানতে হয় সেটা ভাবতে পারেননি, আর একটা ভুল সম্পর্ক বা একটা ভুল বিয়ে সারাজীবন কারোর trigger point হলে সবচেয়ে ভালোবাসার আর সবচেয়ে বড়ো আশ্রয়ের মানুষ হিসেবে কেউ কেউ পারেননা মেয়ে সন্তানকে শান্ত করতে, সাহায্য করেন না সেই trigger point থেকে মেয়েটাকে বেরিয়ে আসতে,

একটা জীবনে হেসে খেলে বেঁচে থাকার থেকে আপোষ করে প্রতিদিন মরতে মরতে বেঁচে থাকা কখনও বেশি গুরুত্ব পেতে পারেনা, মেয়ে রোজ বালিশে মুখ গুঁজে কাঁদলে পাড়ার লোক জানতেও পারবে না, কান্না চেপে হাসলে কারোর কিছু যায় আসে না, কিন্তু যে আদর যত্ন ভালোবাসা দিয়ে সন্তানকে লালন করে বড়ো করা হয়, সেই আদর যত্ন ভালোবাসার সামনে একটা প্রশ্নচিহ্ন চলে আসে, একদম আসে! Therapy করাবো, অবশ্যই করাবো, কিন্তু জোর করে তৈরি করা, বাড়ির লোকের বানানো trigger point গুলো কাটানোর জন্য আমার সন্তান কে therapy করতে হলে সেটা কোন আদর আশ্রয় যত্নের ইঙ্গিত দেয় আমার জানা নেই !! আমার বাবা মা এর কাছে আমি কৃতজ্ঞ, তোমাদের মতো বাবা মা, তোমাদের মতো বন্ধু পেয়েছি বলেই এখনও এতো বড়ো বড়ো কথা বলতে পারি!”

Previous article70+ ব্যস্ততা নিয়ে উক্তি অনুপ্রেরণামূলক বার্তা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।