
একের পর এক খারাপ খবর ইন্ডাস্ট্রিতে। অসুস্থ অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সে এসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন ‘বিগ বি’। মঙ্গলবার ১৯ মে, বলিউডের ‘শাহেনশা’র হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপরেই শোরগোল বলিউড পাড়ায়। এমনকী ছেলে অভিষেক বচ্চনও নাকি বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।
খবর রটে, পাচনতন্ত্রের সমস্যায় ভুগছেন অমিতাভ। তার জন্যই ১৬ মে হাসপাতালে যেতে হয় তাকে। সম্ভবত ভর্তিও হতে হয়েছিল অভিনেতাকে। তবে এখন ভাল আছেন তিনি। অবশেষে স্বস্তির খবর মিলেছে।
জানা যায়, অমিতাভের হাসপাতালে ভর্তির খবরের বেশিরভাগটাই ছিল গুঞ্জন। আসলে কোনও গুরুতর অসুস্থতা নয়, প্রতি মাসের নিয়ম মেনে খুব সাধারণ ও রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা শেষে তিনি সেদিনই বাড়ি ‘জলসা’-য় ফিরে আসেন। এমনকী পরের দিনই তাঁকে নিজে গাড়ি চালাতে দেখা গিয়েছে। অর্থাৎ, বিগ বি একদম ‘ফিট অ্যান্ড ফাইন’ আছেন!
এই বয়সেও অমিতাভ বচ্চনের কাজের এনার্জি নতুনদেরও টেক্কা দেয়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি-র দ্বিতীয় পর্বে, যেখানে তিনি ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করছেন। কাজের প্রতি নিষ্ঠা এবং নিয়ম মেনে স্বাস্থ্যের যত্ন নেওয়া যেন অমিতাভ বচ্চনকে আজও সকলের থেকে আলাদা করে রেখেছে।
