
কপিল শর্মা শোয়ের হাত ধরে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী। গত কয়েক মাস প্রচারের আলো থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সেই কারণ জানিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
দীর্ঘদিন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সমাজ মাধ্যমে পোস্ট করে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। সুমনা লেখেন, , ‘অনেকদিন পর আবার সকলের মাঝখানে ফিরতে পেরে আমি ভীষণ খুশি। গত দুমাস যেন নিজেকে লুকিয়ে রেখেছিলাম পাথরের আড়ালে। কিছুটা ইচ্ছে করেই সমাজ মাধ্যম থেকে দূরে ছিলাম। গত ৪ মে আমার এন্ড্রু মেট্রিওসিসের অপারেশন হয়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুগছিলাম। ওষুধ খেয়েও কোনও কাজ হয়নি। অবশেষে অপারেশন করাতে হল।’
তিনি আরও লেখেন, গত ২ মাস ধরে সুস্থ হওয়ার চেষ্টা করছি। শুধু শারীরিক দিক থেকে নয় মানসিক দিক থেকেও। তবে এখন অনেকটাই ভালো আছি। তবে যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম সেই হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের ঋণ আমি কখনো শোধ করতে পারব না।
সুস্থ হওয়ার পর অভিনেত্রীর দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তিনি ভেবেছিলেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে আসবেন কিন্তু পরে সেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সময় কাটাবেন বই পড়ে, গাছপালার পরিচর্যা করে, স্বাধীন জীবন যাপন করে। এছাড়াও নারীদের একটি কমিউনিটি গড়ে তুলবে এবং মা না হওয়া মতো সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন। আপাতত নিজেকে পুরোপুরি সুস্থ করা তার লক্ষ্য।
