‘জীতুকে আমিই ভুল বুঝেছিলাম…জীতু খুব ভালো মানুষ আর অসাধারণ অভিনেতা…’, অভিনেতা জীতু কমলকে নিয়ে ভুল মন্তব্য করায় দুঃখপ্রকাশ প্রীতিময় চক্রবর্তীর

অভিনেতা জীতু কমল

আচমকাই ফের শিরোনামে উঠে আসেন অভিনেতা জীতু কমল। সাম্প্রতিক টলি টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতিময় চক্রবর্তী জানিয়েছিলেন, বলিউডের খ্যাতনামী পরিচালক সুধীর মিশ্রের একটি হিন্দি ছবিতে অডিশনে অভিনেতা জীতু কমলের অডিশনে অংশগ্রহণ করার কথা থাকলেও তিনি নাকি সাধারণ অভিনেতাদের সাথে অডিশন দিতে চাননি এবং সেখান থেকে অভিনেতা বেরিয়ে যান। প্রীতিময় এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জীতু কমলকে নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় চর্চা। ফের তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি।

তবে বিষয়টি একেবারেই তেমন ছিল না। অডিশনের ঘটনাটি পুরোটাই ছিল ভুল  বোঝাবুঝি। এক সাক্ষাৎকারে এই ঘটনা প্রসঙ্গে জীতু কমল জানিয়েছেন, “পুরোটাই ভুল বোঝাবুঝি। ওইদিন তার একটি ম্যাগাজিনের শুট ছিল। তিনি অডিশনে গিয়ে দেখেন অডিশন শেষ হয়ে গেছে তাই তিনি সেখান থেকে চলে আসেন।” এমনকি এই সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তিনি নিজে সেই কাজটা করতে চান এবং না করতে পারলে সেটা তার দুর্ভাগ্য।”

এরপরেই জীতুকে ভুল বুঝে মন্তব্য করায় দুঃখপ্রকাশ জানান স্বয়ং প্রীতিময় চক্রবর্তী । টলি টাইমের  এক ছোট অডিও কোলে তিনি জানালেন, “এই খবরটার পর জীতুর সাথে আমার কথা হয়েছে। আমি জানতে পারি জীতু সেদিন অডিশন দিতে এসেছিল এবং ওর একটু কাজের তাড়া থাকায় ভিড় দেখে সেখান থেকে চলে যায়। ওকে ভুল বোঝার আর কোনও স্কোপ নেই। জীতু ভীষণ ভালো ছেল। ওকে খুব ভালোবাসি। জীতু সাধারণ মানুষের সাথেই থাকে এবং জীতু আরও বেশি থাকবে।”

পাশাপাশি ফেসবুক পোস্টে জীতু কমলকে নিয়ে ভুল মন্তব্য করায় ক্ষমা চেয়ে নেন। পোস্টে তিনি লেখেন, “তিনি এই ঘটনাকে ঘটনা নয়, দুর্ঘটনা বলে মনে করেন। মুম্বাইয়ের এক প্রযোজকের হিন্দি ছবির নতুন এক ঐতিহাসিক চরিত্রের জন্য নতুন মুখের সন্ধান করা হয়েছিল। জীতু কমলকে নিজেই তিনি সেই চরিত্রের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু জীতু অডিশনে উপস্থিত না হওয়ায় তিনি তাকে ভুল বুঝেছিলেন এবং মনে করেছিলেন হয়তো অভিনেতা নিজেকে অডিশনের উর্ধে মনে করে। এই ক্ষোভ থেকেই সাংবাদিকদের কাছে তিনি ভুল মন্তব্য করে বসেন। কিন্তু জীতুর সাথে কথা হওয়ার পর তিনি নিজের ভুল বুঝতে পারেন। একই সাথে জীতুকে যেন মিডিয়া ট্রায়ালের মুখে না ফেলা হয়। একজন ভালো মানুষ আর অসাধারণ অভিনেতা হওয়ায় তার ব্যক্তিগত কাজ থাকতেই পারে। পোস্টের শেষ জীতুকে ভাই হিসাবে সম্বোধন করেন।”