‘আমি ডিভোর্স চাই… ১৪ বছর সংসার করার পর…’, স্বামীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী

মৌমিতা চক্রবর্তী

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে বরাবরই অভিনেত্রী স্পষ্টবক্তা। ১৪ বছর হয়ে গেল স্বামী উত্তম দত্তের সঙ্গে ঘর করছেন তিনি। তবে আচমকাই অভিনেত্রীর মন্তব্যে তোলপাড় নেটপাড়া। এত বছর সংসার করার পর স্বামীর আবারও বিয়ে দিতে চান তিনি। কিন্তু কেন?

মৌমিতা জানিয়েছেন, আলিপুর আদালতে গিয়ে নাকি তিনি বলতে চান, “ডিভোর্স চাই”। বরের আরও একটা বিয়ে দিতে চাই, তবে ও আমার মূল্যটা বুঝতে পারবে। মাঝেমাঝেই আমার মনে হয় রাতে আলিপুর কোর্টের বাইরে গিয়ে বসে থাকি। সকালে কোর্ট খুললেই প্রথমে গিয়ে বলব আমি এক নম্বরে আছি, আমার ডিভোর্স চাই।”

একবার দিদি নম্বর অয়ানের মঞ্চে এসে রচনার কাছে গোপন কথা ফাঁস করেন অভিনেত্রী। মৌমিতার গোটা মন্তব্যই মজার ছলে করা। আসলে দাম্পত্যে ১৪ বছর মুখের কথা নয়। টক ঝাল মিষ্টি নিয়েই চলেছে তাঁদের বৈবাহিক জীবন। কখনও স্বামীর উপর রাগ আবার কখনও বা গাঢ় হয়ে ওঠে ভালবাসা। দাম্পত্যে শুধু কলহই রয়েছে এ কথা ভাবার কারণই নেই, মৌমিতা আরও জানান, “মাঝেমধ্যেই মনে হয় ওকে ছাড়া বাঁচব না।”

স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভাল। সন্তানও রয়েছে তাদের। কেরিয়ার বড় পর্দা দিয়ে শুরু করলেও ধারাবাহিকেই বেশি কাজ করতে দেখা যায় মৌমিতাকে। হাসিখুশি মানুষ হিসেবে ইণ্ডাস্ট্রিতে বেশ নাম আছে তার।

Previous articleকবর নিয়ে উক্তি, কবর নিয়ে কিছু কথা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।