
দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। টেলিভিশন থেকে সিনেমা, সর্বত্রই দেখা গিয়েছে তাকে। তবে অভিনয় আর গ্ল্যামারের ঝকঝকে দুনিয়ার আড়ালে মোটেও সহজ ছিল না পুষ্পিতার ব্যক্তিগত জীবন। যা সাবলীল অভিনয় বছরের পর বছর আমাদের মুগ্ধ করেছে। সেই হাসিমুখের পেছনে লুকিয়ে ছিল এক দীর্ঘ যন্ত্রণার ইতিহাস।
ক্যারিয়ারের সোনালী সময়ে তিনি যখন একের পর এক জনপ্রিয় কাজ উপহার দিচ্ছেন, ঠিক তখনই তার ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল চরম বিপর্যয়। বৈবাহিক জীবনে অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
সমাজের হাজারো প্রশ্ন আর লোকলজ্জাকে তুড়ি মেরে তিনি বেছে নিয়েছিলেন প্রতিবাদের পথ। সেই বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে বের করে এনে শুরু করেছিলেন শূন্য থেকে পথচলা। কারোর কোনো সাহায্য ছাড়াই এক হাতে নিজের সন্তানকে আগলে রাখা এবং তাকে মানুষের মতো মানুষ করার কঠিন শপথ নেন পুস্পিতা।
সংসার ভাঙলেও নিজের স্বপ্নকে ভাঙতে দেননি অভিনেত্রী। সমস্ত বাধা ও একাকীত্বকে জয় করে তিনি আজ টলিউডের একজন দাপুটে অভিনেত্রী।
